বিবাহে আবদ্ধ হয়ে জকিগঞ্জের পৌর এলাকার মাইজকান্দি গ্রামের কুটু মিয়ার ছেলে মনির হোসেন (৩০) স্ত্রী ও শশুড়ের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন।
জানা গেছে মনির হোসেন বিগত বছরের আগস্ট মাসে গোলাপগঞ্জ উপজেলার গর্দ্দী গ্রামের আলা উদ্দিন আলাইর মেয়ে লোপা বেগমের সাথে ৩ লক্ষ টাকা মোহরানায় বিবাহে আবদ্ধ হন।
বিয়ের মাস খানেক পর মনিরকে প্রবাসে পাঠানোর নামে তার শশুড় আলাই আড়াই লক্ষ টাকা নিয়ে একটি ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করেন। পরে মনির ভিসার টাকা ফেরত চাওয়ায় আলাই তার মেয়ের মোহরানা বাবদ টাকা কর্তন করে নেয়। কিছুদিন পর আলাই আবার টাকা চাইলে মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আলাই তার মেয়ে লোপা বেগমকে দিয়ে সিলেট নারী ও শিশু নির্যাতন আদালতে ৪৫১ নাম্বার একটি মামলা দায়ের করে।
স্ত্রীর মামলায় পড়ে শ্রমিক মনির এখন নিঃস্ব। অপরদিকে মনির ভিসার টাকা আদায়ে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। মামলা নং সিআর ১৫/১৬।

