হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী সিলেট আসছেন শুক্রবার

হেফাজতে ইসলামের আমীর খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী সিলেট আসছেন শুক্রবার। চট্রগ্রাম থেকে বিমান যোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছবেন।

সিলেট এসে তিনি নগরীর জামেয়া মদিনাতুল উলূম খাসদবীর দারুস সালাম মাদ্রাসার তিন দিনব্যাপী ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন ২০১৬ এ যোগ দেবেন। শুক্রবার বাদ এশা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী ভারত।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আল্লামা সাইয়্যিদ মাহমুদ মাদানী ভারত, মুফতী সালমান মনসুরপুরী ভারত, হেফাজতে ইসলামের আমীর খলীফায়ে মাদানী আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রাম, খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন, ইমামবাড়ী হবিগঞ্জ, আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হবিগঞ্জী, হেফাজতের মহাসচিব আল্লামা হাফিজ জুনায়েদ আহমদ বাবুনগরী, আল্লামা আশরাফ আলী কুমিল্লা, মাওলানা মাহমুদুল হাসান যাত্রবাড়ী, মাওলানা নূর হোসেন কাসেমী ঢাকা, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান সিলেট, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুবায়ের আহমদ আনসারী প্রমুখ।

১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি জামেয়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Developed by: