প্রোগ্রামিংয়ে আবারো দেশসেরা শাবি

আন্ত:বিশ্বঃবিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (শাবি)।

ঢাকার ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)’ ক্যাম্পাসে শনিবার এসইউবি কম্পিউটিং ক্লাব ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এ জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্র্জন করে শাবির টিম ‘ সাস্ট-রনো’।

সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের টিম ‘বুয়েট রায়ো’ এবং দ্বিতীয় রানার আপ হয় নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের টিম ‘এনএসইউ বাগ লাভারস’। তিন টিমই ১১টি সমস্যার মধ্যে ৭টি করে সমাধান করে। তবে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় শাবির টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্বঃবিদ্যালয়ের শতাধিক টিম এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাবির ইসমাইলের তত্ত্বাবধানে বিজয়ী টিমের সদস্যরা হলেন- শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুম্মান মাহমুদ মাহদী, তৃতীয় বর্ষের তাহমিদ হোসাইন অলি ও একই বর্ষের কাজী নাঈম।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. কায়কোবাদ এবং ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ এর উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গনি চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাবিপ্রবির টিম ‘সাস্ট টুইংকেলস্’ চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া গতবছরে এসিএম প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা বিশ্বঃ ৫৪ তম স্থান অর্জন করে শাবি।

Developed by: