ঐক্যের ডাক দিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি শামীম

সিলেট জেলা বিএনপির কাউন্সিল পরবর্তী করণীয় নির্ধারণ ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ উপলক্ষে সিলেট জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পন্ন হয়েছে।

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি সেন্টারে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে ঐক্যের ডাক দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

তিনি বলেন- ‘দলের ভেতরে আর কোনো বিভেদ নয়; ঐক্যবদ্ধ বিএনপি গঠনই আমাদের একমাত্র লক্ষ্য। জেলা বিএনপিতে কোনো বলয়ের স্থান নেই। আমাদের একটাই পরিচয় আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সকল প্রকার গ্রুপিং কোন্দলের অবসান ঘটিয়ে শক্তিশালী সিলেট জেলা বিএনপি গঠনে আমাদের অঙ্গীকার বাস্তবায়ন থেকে আমরা এক চুলও নড়ব না।’

তিনি বলেন, ‘একটি সুন্দর ও সুশৃঙ্খল কাউন্সিল উপহার দেয়ায় সকল কাউন্সিলর ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে বিএনপিকে ঐক্যবদ্ধ করার মিশন হলো আওয়ামী ফ্যাসিবাদি সরকারকে ক্ষমতা থেকে হঠিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা। কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে। এক্ষেত্রে জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

Developed by: