সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর মত বিনিময় সভা

a1সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-৮নং ওয়ার্ড করের পাড়াস্থ এর উদ্যোগে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১২ঘটিকার সময় নাগরিক সেবার উদ্ভাবন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সমবায়কারীগনকে সম্পৃক্তকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠান অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি নির্মল কুমার দে এর সভাপতিত্বে এবং সূর্যের হাসি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রচার সম্পাদক স্বপন বর্মন এর পরিচালনায়, উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তর এর যুগ্ম নিবন্ধক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুল হক হাট হাজারী, সিলেট সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, উপজেলা সমবায় অফিসার সিলেট সদর সজল চক্রবর্তী, বিশিষ্ট তরুণ সমাজ সেবক ক্রীড়াবীদ মো: ফয়জুল হক, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় প্রসাদ ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, একটি বাড়ি ও একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। প্রকল্প বাস্থবায়নে জনপ্রতিনিধিদের আরো সম্পৃক্তকরণ ও জনউদ্বুদ্ধকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্পটি একটি মডেল হিসেবে দেশেবিদেশে সমাদৃত করা সম্ভব হবে। জেলা ও উপজেলাসহ তৃণমূল পর্যায়ে প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের কাজের গুণগত মান ও গতি বাড়াতে হবে। তিনি প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম ও সাফল্যগুলো ব্যাপকভাবে প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। এর ফলে এ প্রকল্প দ্বারা প্রকৃত

সুবিধাভোগীদের সেবাদান বাড়ানো সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রকল্পটি সময়োপযোগী ও বাস্থবসম্মত। এটি প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রজ্ঞা, মেধা ও মননের ফসল। এটিকে বাস্থবায়নে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন বিবেকানন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রধান উপদেষ্ঠা সৈয়দ মো. জাহাঙ্গীর আলম।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি সঞ্জয় দেব সঞ্চু, সাধারণ সম্পাদক সুজিত কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ সুখময় দেবনাথ, সদস্য সচিব লিটন চন্দ্র, সূর্য্যরে হাসি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমতি লিঃ এর সভাপতি রিপন ঘোষ, সহ-সভাপতি আলী হোসেন মুক্তার, সমবায় অধিদপ্তর এর পরিদর্শক শরিফ আহমদ, সমবায় ব্যাংক হিসাব রক্ষক আব্দুল মালেক, সমবায় ট্রেইনার সুমা দাস, সমবায় অধিদপ্তর আলী আহমদ, শাপলা সমবায় সংঘ এর সহ-সভাপতি জগদীশ সেন গৌরা, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র দেব নিপু, শ্যামল সেনাপতি সংঘ এর লোকনাথ পরিষদের সভাপতি রিপন এস চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যান ফেডারেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান সমছু খান, মোহনা সমাজ কল্যান সংস্থা এর সদস্য নিখিল দে, পপুলার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি জামাল হোসেন ছুরক, গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আফতাব হোসেন, ব্রাইট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সদস্য সচিব সুমন সরকার, লাল-সবুজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. রাজা মিয়া, মা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিশ্বজিৎ দত্ত, পড়শী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুশান্ত দাস, দারিদ্র্য বিমোচন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জাহাঙ্গীর আলম, আল-মদীনা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোয়াবাড়ী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ

এর সভাপতি বুরহান উদ্দিন ভান্ডারী, বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিকাশ দাশ, সপ্তডিঙ্গাঁ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো. আব্দুর রকিব, সুরমা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি রিপন এস. চৌধুরী।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রী পান্ডব দত্ত, জীবন তালুকদার, সুনীল চৌধুরী, সুকেশ দাস, নিরু দাশ, টিটু চক্রবর্তী, প্রবোধ দাশ, সুবোধ দাশ, উত্তম দেব, শাহীন আহমদ, চিন্তা রানী তালুকদার, হীরা ঘোষ, জুবেল আহমদ এবং সিলেট জনকল্যান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সকল সদস্যবৃন্দ ও এলাকার স্থানীয় মুরব্বী ও যুবকবৃন্দ প্রমুখ।

Developed by: