সিলেটে ঈদের জামাত কোথায় কখন

প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে ওয়াজ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ।
জামাত শেষেই নব নির্মিত মিনার কমপ্লেক্সের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
হযরত শাহজালাল (রহঃ) মাজার জামে মসজিদ : হযরত শাহজালাল (রহঃ) মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
হযরত শাহপরান (রহঃ) মাজার জামে মসজিদ : হযরত শাহপরান (রহঃ) মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭ টায়, ২য় জামাত সকাল সাড়ে ৮টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ১ম জামাত ক্বারী মাওলানা জমির উদ্দিন, ২য় জামাত মাওলানা আব্দুল মতিন ও ৩য় জামাতে হাফিজ আব্দুল হাকিম ইমামতি করবেন।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ: আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সকাল ৮টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রতি বারের ন্যায় মহিলাদের জন্য ঈদ জামাতের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম মাদানী।
কাজির বাজার মাদরাসা : নগরীর কাজিরবাজার মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদরাসা: জামেয়া মদিনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ভার্থখলা ঈদগাহ : দক্ষিণ সুরমার ভার্থখলা ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
নবাবী জামে মসজিদ : নগরীর কালিঘাট ডাক বাংলা রোডস্থ নবাবী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়।
টিলাগড় শাহ মদনী ঈদগাহ: ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ : নগরীর মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
মোমিনখলা জামে মসজিদ : নগরীর ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ভার্থখলা ঈদগাহ :নগরীর ২৬ নং ওয়ার্ডের ভার্থখলা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
বরইকান্দি শাহী ঈদগাহ\ দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
সিলাম শাহী ঈদগাহ :দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
পশ্চিম পীর মহল্লা গৌছুল উলুম জামেয়া:পশ্চিম পীর মহল্লা গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮ টায়।

Developed by: