আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন আর নেই

20160711212600দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Developed by: