সিলেটের স্বনামধন্য হাউজিং প্রকল্প হাইব্রীড সিটির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে গ্রাহক ও শুভানুধ্যায়েিদর নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়মাী লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দীন সিরাজ, সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জজ কোর্টের এডিশনাল পি পি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট কে এস শমিউল আলম, এসএমপির সাউথ জোনের এডিসি জেদান আল মুসা, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বেলাল, শাহপরাণ (রহ.) থানার ওসি আকতার হোসেন, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, হাইব্রীড সিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান কবির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইফতার পূর্বে রমজানেরর তাৎপর্য নিয়ে বয়ান ও দোয়া পরিচালনা করেন দাড়িয়াপড়া হযরত শাহগহর (রহ.) জামে মসজিদের ইমাম হযরত হাফিজ মাওলানা ওলীউল্লাহ মামুন (বিবাড়ীয়া)।

