By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading:
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

Last updated: September 13, 2014 7:39 pm
12 years ago
3 Min Read
SHARE

9644f9dc5a3978a8a75d251e683d9ae7 অভিযোগ পাওয়া সাপেক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে চিহ্নিত রাজাকার আলবদর আল শামস বাহিনী প্রধানদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারকার্য শুরু করা হবে। ভবিষ্যতে রাজাকার, আলবদর ও মানবতাবিরোধীদের উপজেলাভিত্তিক তালিকা করার বিষয়েও মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রায় ৪৫ হাজার মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত ও সনদ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যার বেশিরভাগই সঠিক নয়। এ কারণে বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সমস্ত তালিকা নতুন করে যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক উপজেলায় কমিটি করে প্রকাশ্য সামনা-সামনি শুনানির মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা হবে।

বর্তমান সময় পর্যন্ত সারা দেশে ১ লাখ ৮৬ হাজার ৫৯৬ জন সনদধারী মুক্তিযোদ্ধা রয়েছেন বলে তিনি জানান।  বর্তমানে প্রশাসনে পাঁচ শীর্ষ কর্মকর্তার (আমলা) বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দুদকের তদন্ত রিপোর্ট প্রসঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুল রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয় অভিযোগটি পরীক্ষা-নিরীক্ষা করছে। তদন্তে দোষী হলে কোন পদমর্যাদা বিবেচনা করা হবে না, ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিলে তা অবশ্যই বাতিল করা হবে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার-আলবদর-আলশামস বাহিনী মানব ইতিহাসের বর্বরতম গণহত্যা সংগঠিত করে বাংলাদেশকে পরিণত করেছিল বধ্যভূমিতে। বাঙালি জাতির পাকিস্তানি বাহিনীর এরূপ ঘৃণ্য বর্বরতাকে কখনও ভুলবে না। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের এ জাতি মনে রাখবে আজীবন, স্মরণ করবে অন্তকাল। আগত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছে। ইতিমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হয়েছে। বেশ কয়েকজনের বিচারের রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং অন্যান্যের বিচার কার্যও এগিয়ে চলছে। এনিয়ে সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বর্তমানে সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের শনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ১৮২ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তাদের গত ৩০ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবরে অন লাইনে আবেদন করতে বলা হয়েছিল। আবেদনকারী মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই বাছাইপূর্বক গেজেটভূক্ত করে তাদের নামে সনদ ইস্যু করা হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে। সরকারি দলের সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জানান, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক যে সকল নারীরা সম্ভ্রম হারিয়েছেন এবং যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকা করার বিষয়ে মন্ত্রণালয় হতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ে সংরক্ষিত তালিকা অনুযায়ী নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৯ জন।

You Might Also Like

রেকর্ড গড়ে টাইগারদের জয়
দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
দক্ষিণ সুরমায় সাতমাইলে বাস-হাইয়েস মুখোমুখি সংঘর্ষে স্ত্রী কন্যাসহ অগ্রণী ব্যাংকের ডিজিএম নিহত
প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে সিলেটে দু’সন্তানের জননী, অতপর…
বেশিদিন সুস্থভাবে বাঁচার টিপস
Previous Article রোটারী ক্লাব অব সিলেট গ্রীনের গভর্ণর ভিজিট ও সাপ্তাহিক সভা অনুষ্ঠিত
Next Article সুন্দরী প্রতিযোগিতার আসল ইতিহাস
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে

11 years ago

শোকের মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে সিলেট মহানগর যুবলীগের উদ্যেগে মোমবাতি প্রজ্জলন

11 years ago

রোগীকে যৌন নির্যাতন: ইউনাইটেড হাসপাতালের সেই কর্মী গ্রেপ্তার

11 years ago

কবি সেলিনা আশরাফ আর নেই

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?