সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে, সুষ্ঠ-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হবে।
সিলেট বিভাগীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ মে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নজিবুর রহমান নিরু নির্বাচিত হন। কিন্তু গত ১৬ ডিসেম্বর কাউন্সিলর নিরুর মৃত্যু বরণ করেন। পরে ১৮ ডিসেম্বর ‘স্থানীয় সরকার আইন সিটি করপোরেশন ২০০৯ এর ১৫/ঙ ধারা অনুযায়ী ৭নং ওয়ার্ড কাউন্সিলরের পদ শূন্য হয়ে যাওয়ায় পার্শ্ববর্তী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।’
গত ১১ ফেব্রæয়ারি নির্বাচন কমিশনের এক আদেশে ২২ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এরপর থেকে ৫ জন প্রার্থী আটঘাট বেঁধে নেমে পড়েন মাঠে।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আপতাব হোসেন খান- ঘুড়ি, জামায়াত সমর্থিত প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ- লাঠিম, ছাত্রলীগের সৈয়দ বাহারুল ইসলাম রিপন- রেডিও, ব্যবসায়ী মুহিবুর রহমান ছাবু- ঠেলাগাড়ি এবং আওয়ামী লীগের মো. আব্দুল করিম শামীম- ব্যাটমিন্টন মার্কা নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারিত থাকায় এসব প্রার্থী শেষ মুহুর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চান। তাদের প্রচারনায় নগরীর জালালাবাদ, পীরমহল্লা, বনকলাপাড়া, হাজীপাড়া, ফাজিলচিস্ত, লন্ডনীরোডসহ বিভিন্ন এলাকা নির্বাচনী হাওয়ায় সরগরম ছিলো। কোন অংশেই কম ছিলো না নির্বাচনী উত্তাপ।
৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১৮হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৯জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬শ’ ৫২জন। ৫টি স্থাপনায় মোট ৮টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোট কেন্দ্রগুলো হলো- সুবিদবাজারস্থ পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়, আবদুল গফুর আদর্শ ইসলামী বিদ্যালয় ও কলেজ, গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌসুল উলুম জামেয়া ইসলামিয়া ও হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ। আজ থেকে এসব ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্ব স্ব কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্টরাও আজ থেকে অবস্থান করবেন।
সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক জানান- সুষ্টুভাবে নির্বাচন আয়োজনের জন্য ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ ও আনছারদের সমন্নয়ে ২৪জন সদস্য প্রতিটি কেন্দ্রে সার্বক্ষনিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশের ৫টি মোবাইল টিম, ২টি স্টাইকিং ফোর্স ও র্যাবের ২টি মোবাইল টিম মাঠে থাকবে।

