দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা গত ৩০ মে শনিবার বিকেলে মাসিক বাসিয়া পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সহ সভাপতি গীতিকার হরিপদ চন্দ এর পরিচালনায় আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও সংগঠক তাজুল ইসলাম বাঙালি ও কবি লায়েক আহমদ নোমান।
আড্ডায় লেখা পাঠে অংশ নেন কবি দেওয়ান মতিউর রহমান খান, গীতিকার আনোয়ার হোসেন মাস্টার, কবি সৈয়দ মুক্তদা হামিদ, শহিদুল ইসলাম লিটন, সাংবাদিক রেদুয়ান করিম মাসুম, কণ্ঠশিল্পী সজ্জাদ আহমদ, কবি বেহলা বাধক ফারুক মিয়া, আজাদুর রহমান সুমন, সুমন আহমদ, জাকির হোসেন প্রমুখ।
সভায় আগামী ১২ মে শুক্রবার দণি সুরমা সাহিত্য পরিষদের পাকি সাহিত্য আড্ডার অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সকল সাহিত্যমোদীদেরকে উপস্থিতি কামনা করা হয়।

