Homeশীর্ষ সংবাদসিলেটে পরকীয়ার টানে ঘর ছাড়লো তিন সন্তানের জননী

সিলেটে পরকীয়ার টানে ঘর ছাড়লো তিন সন্তানের জননী

সিলেটে পরকীয়ার টানে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছে তিন সন্তানের এক জননী । সন্তানসহ পাঁচদিন ধরে খোজ মিলছে না তার। এ ঘটনায় তার স্বামী সিলেট কোতয়ালী থানায় সাধারন ডায়েরী করেছেন। গত ৩০জুলাই নগরীর নয়াসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা থানার ছানতাই বালাপাড়ার ব্যবসায়ী লুৎফুর রহমান রাজু সস্ত্রীক সিলেট নগরীতে বসবাস করে ব্যবসা করে আসছেন। প্রথমে তিনি নগরীর তাঁতীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। এসময় থেকে নগরীর বন্দরবাজারস্থ করিমুল্লাহ মার্কেটের চতুর্থ তলাস্থ

‘ইভষ্ট কেয়ার’ নামের দোকান কর্মচারী মামুনের সাথে তার স্ত্রী সীমা শারমিন মুন্নীর পরিচয়। পরিচয় থেকে তার সাথে গড়ে ওঠে মুন্নীর পরকীয়া সম্পর্ক । লুৎফুর রহমান রাজু তিন সন্তানের দিকে চেয়ে স্ত্রীকে অবৈধ এ সম্পর্কচ্ছেদ করার জন্য চাপ দিতে থাকে। ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে মুন্নী সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লুৎফুরের বিরুদ্ধে যৌতুেকর মামলা করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর

জাবেদ-এর মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এবং মামলা তুলে নেয়। পরে মামুনের সাথে অবৈধ সম্পর্ক না রাখার অঙ্গীকারে স্বামীর ঘরে ফিরে আসে মুন্নী । কিন্তু মামুনের সাথে চলতে থাকে তার গোপন অভিসার। পুনরায় মামুনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধে আবারো মনোমালিন্য দেখা দেয়। এ অবস্থায় গত ৩০জুলাই মুন্নী তিন সন্তানসহ স্বামীর নয়াসড়কস্থ বাসা থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় । এর পর থেকে মুন্নীর মোবাইল ফোন (০১৭৯৮০৮১০৬৫) বন্ধ রয়েছে। এ ঘটনায় লুৎফুর রহমান রাজু ৩১জুলাই সিলেট কোতয়ালী থানায় একটি

সাধারন ডায়েরী (নং-১৭০৬) করেছেন। ডায়েরী করার পর থেকে পুলিশ মুন্নী ও তার তিন সন্তানকে হন্যে হয়ে খোজছে।
এ ব্যাপারে মুন্নীর মা লাভলী বেগমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মেয়ের মত তারও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মুন্নীর পরকীয়া প্রেমিক মামুনের মোবাইল ফোনে বারবার কল দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments