বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে হল রুমে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান হোসাইনের পরিচালনায় বক্তব্য উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, আ.লীগ নেতা শামছুল ইসলাম সুফি । দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন,।

