সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

02সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম।
দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহা. সামসুল ইসলাম, কোষাধ্যক্ষ জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান আল-আজাদ, দৈনিক প্রথম আলো’র সিনিয়র স্পোর্টস রিপোর্টার বদিউজ্জামান মিলন সহ অভিজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্বরা। প্রশিক্ষণে সিলেট বিভাগের চারটি জেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি ও কোর্সের কো-অর্ডিনেটর সাদিকুর রহমান সাকী’র সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মাছুম আহমদের পরিচালনায় আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম, বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ জামিলুর রহমান, সিলেট জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আরমান, বাংলালিংকের উর্ধ্বত্বন কর্মকর্তা তাসকিন শাহরিয়ার ও ফেরদৌস চৌধুরী, সুরমা টিভি’র ব্যবস্থাপনা সম্পাদক এমদাদুল হক সোহাগ, জনতার নিউজ টুয়েন্টিফোরের চেয়ারম্যান সৈয়দ সারওয়ার রেজা ও সিল স্পোর্টসের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম রাব্বানী চৌধুরী সুজন।

Developed by: