বৃহত্তর বালুচর আন্তি শৃঙ্খলা রা ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে গরীব- অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বালুচর প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃহত্তর বালুচর এলাকার বৃহত্তর বালুচর আন্তি শৃঙ্খলা রা ও সমাজ কল্যান সংস্থা একটি সমাজসেবামূলক সংগঠন। এই সংগঠন এলাকার শান্তি শৃঙ্খলা রার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকে সবসময়। এরই অংশ হিসেবে তাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। আমরা এভাবেই সবসময় অসহায় মানুষ কে সেবা করে যাবো। পাশাপাশি এই এলাকার সার্বিক উন্নয়নে এই সংগঠন ভুমিকা রেখে যাবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রধান বক্তা ৫ নং টুলটিকর ইউপির সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকি(অব), জেলা সমাজসেবা অফিসার ইব্রাহিম আল মামুন মোল্লা, ইউকে কমিউনিটি লিডার শেখ শফিক উদ্দিন, শান্তি শৃঙ্খলা রা কমিটির সভাপতি সাজ্জাদ রহমান, সহ-আলহাজ্ব কাজী মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: আশলাফ হোসেন, ফয়েজ আহমদ ফয়েজ, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, কমর উদ্দিন খান, এডভোকেট হাবিব হোসেন, শেখ মো: ফারুখ উদ্দিন।

