By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলাধুলাবই পত্রসর্বশেষ

লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা

Editor
Last updated: December 20, 2015 11:13 am
Editor
11 years ago
Share
SHARE

দুশমন্থ চামিরার ক্যারিয়ার সেরা বোলিংয়ে হ্যামিল্টন টেস্টে লিড পাওয়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৩২ রান। ডগ ব্রেসওয়েল ৩০ রানে ব্যাট করছেন। তৃতীয় দিন তার সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ১১ নম্বর ব্যাটসম্যান ট্রেন্ট বোল্ট।

এক উইকেট হাতে নিয়ে ৬০ রানে পিছিয়ে রয়েছে নিউ জিল্যান্ড।

গতির ঝড় তোলার আর সুইংয়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়ার সব উপকরণ আছে সেডন পার্কের পিচে। প্রথম দিন সেই সুবিধা নিতে পারেননি নিউ জিল্যান্ডের পেসাররা। দ্বিতীয় দিন পেরেছেন দুই দলের বোলাররা।

টম ল্যাথামের সঙ্গে ৮১ রানের জুটিতে শুরুটা ভালো হয়েছিল নিউ জিল্যান্ডের। তবে ল্যাথামকে ফিরিয়ে চামিরা ২২.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙার পর আর পেছনে তাকাতে হয়নি অতিথিদের।

চলতি বছরটা দারুণ কাটানো কেন উইলিয়ামসন (১) ও অভিজ্ঞ রস টেইলরকে (শূন্য) দ্রুত বিদায় করে নিউ জিল্যান্ডকে চাপে ফেলেন চামিরা।

অর্ধশতক করা মার্টিন গাপটিল (৫০) আর অভিষেক থেকে টানা ৯৯ টেস্ট খেলে রেকর্ড গড়া ব্রেন্ডন ম্যাককালামকে (১৮) ফিরিয়ে স্বাগতিকদের চাপ আরও বাড়ান রঙ্গনা হেরাথ।

১২৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হরানো নিউ জিল্যান্ড বড় বিপদের হাত থেকে বাঁচান মিচেল স্যান্টনার (৩৮), বিজে ওয়াটলিং (২৮) ও নেইল ওয়াগার (১৭)।

৪৭ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার পেসার চামিরা। ক্যারিয়ার এই প্রথম পাঁচ উইকেটে পেলেন তিনি।

এর আগে শনিবার ৭ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিন শেষ বেলায় উইকেট দ্রুত উইকেট হারানো অতিথিরা এই দিনও খুব একটা ভালো করতে পারেনি। দ্রুত শেষ তিন উইকেট হারিয়ে তিনশ’ রানও করতে পারেনি পারেনি তারা।

২৮ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারানো শ্রীলঙ্কা অলআউট হয় ২৯২ রানে।

শুরুতেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (৭৭) ফিরিয়ে শ্রীলঙ্কাকে বড় একটা ধাক্কা দেন টিম সাউদি। অধিনায়কের বিদায়ের পর বেশি দূর এগোয়নি অতিথিদের ইনিংস।

নিউ জিল্যান্ডের সাউদি ৬৩ রানে নেন ৩ উইকেট।

You Might Also Like

কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাস্টিন ট্রুডো
এবারো শিরোপার লক্ষ্য মাশরাফির
প্রাথমিকে ৫ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ আসছে
স্কলার্সহোম স্কুলের অভিভাবকদের মানববন্ধন আজ
আব্দুুর রাজ্জাক সহ কারাবন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে..এডভোকেট এম নুরুল হক
Share This Article
Facebook Email Print
Previous Article অধিনায়ক মাশরাফি ‘দশে শূন্য’!
Next Article আত্মঘাতী সংঘাত যেন আর না হয়: বিজিবিকে প্রধানমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?