বিভাগ: বই পত্র

কামালবাজারে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগীতায় সম্পৃক্ত হতে হবে অধ্য শামছুল ইসলাম

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র
ছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগীতায় সম্পৃক্ত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি
সাহিত্য সংস্কৃতি, খেলাধুলায় অংশ নিতে হবে। তাহলে অপার সম্ভাবনাময়
ছাত্রসমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।
গত ১৩ অক্টোবর বিকালে দণি সুরমার কামালবাজারস্থ হাসিমী উদ্যানে প্রিজম
কোচিং সেন্টারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান
অতিথির বক্তব্যে দণি সুরমা ডিগ্রি কলেজের অধ্য মো. শামছুল ইসলাম উপরোক্ত
কথাগুলো বলেন।
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও
প্রিজম কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মহিলা
কলেজের অধ্যাপক ছড়াকার মো. বদরুল আলম খান, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি,
তরুণ সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মতিউর রহমান মতি ও শিক মো. আজম আলী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী মিছবাহ উদ্দিন। শুভেচ্ছা
বক্তব্য রাখেন প্রিজম পরিচালক ইমরান মিয়া, পরিচালক জাকির হোসেন, পরিচালক
মুহিবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কবি রাশিদা বেগম, উপন্যাসিক
শাহানারা বেগম ইমা, ব্যবসায়ী আবু সলমান চৌধুরী, রুহুল আমিন, তোফায়েল
আহমদ, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান রনি, জুবায়ের আহমদ, নুরুল আমিন, শাকির
আহমদ, আবদুর রহিম, মহসিন খান প্রমুখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করে ছোট সোনামনি হীরা।
কুইজে একজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া
৪জনকে চতুর্থ পুরস্কার, ৫জনকে ৫ম পুরস্কার, ১৫জনকে ৬ষ্ঠ পুরস্কার, ৩০জনকে
বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে সনদপত্র, নগদ টাকা ও
বিভিন্ন শিা সামগ্রী ও বাসিয়া প্রকাশনীর বই প্রদান করা হয়।

দুই বছর পর সিরিজ হারল বাংলাদেশ

18479২০১৪ সালের নভেম্বরে শুরু হয়েছিল এই জয়যাত্রা। অবশেষে এসে থামল ২০১৬ সালের অক্টোবরে। টানা প্রায় দুই বছর পর ওয়ানডেতে কোনো সিরিজ হারল বাংলাদেশ। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানো গেলেও পারা গেল না ইংল্যান্ডকে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরে গেল ৪ উইকেটে।

বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যটা এক রকম অনায়াসে ছুঁয়ে ফেলল ইংল্যান্ড। ৪৭তম ওভারের পঞ্চম বলে ইংল্যান্ড জিতল বটে, তবে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় একবারও মনে হয়নি, ম্যাচটা তারা হারতে পারে। জিততে হলে চট্টগ্রামের এ মাঠে রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়তে হতো। কন্ডিশন এতটাই ইংলিশদের দিকে হাত মেলে দিল, বাংলাদেশের বোলাররা হয়ে গেল নির্বিষ। ইংল্যান্ড রেকর্ড গড়েই জিতল ম্যাচ। প্রতিপক্ষের মাঠে তৃতীয় বৃহত্তম রান তাড়া করা জয় এটি ইংল্যান্ডের জন্য।

বাংলাদেশ আক্ষেপ করতে পারে, ব্যাটিংয়ে আরও ২০-৩০ রান হয়তো বেশি তোলার সুযোগ ছিল। এ নিয়ে আক্ষেপ না হলেও বাংলাদেশের নিশ্চিত আক্ষেপ হবে সিরিজের প্রথম ম্যাচ নিয়ে। ৫২ বলে ৩৯ রান দরকার, হাতে ৬ উইকেট-এই সমীকরণও মেলাতে পারেনি বাংলাদেশ। সিরিজ জয়ের জন্য চট্টগ্রাম পর্যন্ত তো আসতেই হয় না!

তবু আক্ষেপ ঝেড়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে আজ ব্যাটিংয়েও বেশ উজ্জীবিত মনে হয়েছে। কিন্তু তখনো বোঝা যায়নি, ম্যাচটা এত সহজে জিতে যাবে ইংল্যান্ড! টানা ছয়টি সিরিজ জেতার পর অবশেষে হারের মুখ দেখতে হলো মাশরাফি বিন মুর্তজার দলকে। এই ম্যাচেই মাশরাফি বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট (২১৬টি) নেওয়ার রেকর্ড গড়েছেন। কিন্তু অধিনায়কের বিমর্ষ মুখটাই দেখতে হলো।

টেস্টে মাশরাফি থাকছেন না। কিন্তু তাঁর লড়াইয়ের প্রেরণা খুব দরকার। ২০ অক্টোবর থেকে শুরু হবে দুই টেস্টের সেই সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৭/৬ (তামিম ৪৫, ইমরুল ৪৬, সাব্বির ৪৯, মাহমুদউল্লাহ ৬, মুশফিক ৬৭*, সাকিব ৪, নাসির ৪, মোসাদ্দেক ৩৮; রশিদ ৪/৪৩, স্টোকস১/২৪, আলী ১/৪২)

ইংল্যান্ড: ৪৭.৫ ওভারে ২৭৮/৬ (ভিন্স ৩২, বিলিংস ৬২, ডাকেট ৬৩, বেয়ারস্টো ১৫, স্টোকস ৪৭*, বাটলার ২৫, আলী ১, ওকস ২৭*; মাশরাফি ২/৫১, শফিউল ২/৬১, সাকিব ০/৪৫, তাসকিন ০/৪৬, নাসির ১/৫৩, মোসাদ্দেক ১/২২)

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।

নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় পবিত্র আশুরা পালিত

18487মিজান মোহাম্মাদঃ “হায় হোসেন, হায় হোসেন”-ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে প্রতিটি মোকাম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে।

এছাড়াও ১০ মহরমে হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তাঁর অনুসারীদের নিয়ে নীলনদ পার হয়ে। তাঁদের পিছু নেওয়া ফেরাউন সদলবলে নীলনদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে।

বিশ্বের মুসলমানদের কাছে এ দিনটি একদিকে যেমন শোকের, তেমনি হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেতনায় উজ্জ্বল। তবে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল কারবালা প্রান্তরে। কারবালার শোক ও স্মৃতিকে স্মরণ করে মঙ্গলবার (১১ অক্টোবর) নবীগঞ্জ উপজেলার কুর্শি হুসাইনী দালান, পিটুয়া হুসাইনী মোকান, পূর্ব তিমিরপুর ও পশ্চিম তিমিরপুর হুসাইনী মোকাম, ছোট ভাকৈর হোসাইনী মোকামসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে জারী মাতম ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা পেশার নারী-পুরুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা উদযাপন করেছে স্ব স্ব এলাকার মানুষ।

এদিকে, পবিত্র মহরম মাস শুরুর পর থেকেই উপজেলার কুর্শি গ্রামের হোসাইনী দালানে ভক্তরা জারী মাতম করে আসছিলো। জারী মাতম দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আত্মীয়স্বজনসহ নানা পেশার লোকজন কুর্শি গ্রামে জড়ো হয়।

পবিত্র আশুরার দিনে কুর্শি হোসাইনী দালান থেকে আলাদা আলাদা দুটি তাজিয়া মিছিল বের করা হয় এবং বেশ কয়েকটি গরু জবাই করে শিরনী বিতরণ করা হয়।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জপ্রতিনিধি ও নানা পেশার লোকজনের উপস্থিতি ছিলো নজর কাড়ার মতো।

খাদিজার উপর হামলা : প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে ঘৃণা জানাল সিলেটের মানুষ

img_20161011_121323“পালাবনা ঘটনা দেখে, কাউকে ফেলে যাবনা বিপদে রেখে” -এই স্লোগানকে সামনে রেখে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের হত্যাচেষ্টাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে থুথু নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

বদরুলের ছবি সম্বলিত প্রতিকী দুটি ডাস্টবিন বানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ লোকজন। অনেকেই থুথু দিয়ে ঘৃণা জানানোর জন্য উদগ্রীব হয়ে পড়েন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী ‘থুথু স্তম্ভ’ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিখার সাংবাদিক কমিশন (বামাসাক)।

বামাসাক’র সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সদস্য আহমেদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।

বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইকরামুল  কবীর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিসিক কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিনিয়র সাংবাদিক মুকিত রহমানী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, রোটারেক্ট সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, (ইমজা)  সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার, উইমেনস্ চেম্বারের সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা আলম এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন প্রমুখ।

সকাল থেকে দুপুর পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকজন প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে বদরুলের অপর্কমের ধিক্কার  জানান।

এসময় বক্তারা বলেন- বদরুল যে ঘটনা ঘটিয়েছে সেটি প্রতিহত করা যেত যদি সে সময় সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য এগিয়ে যেত। বর্বর এ ঘটনা যাতে আর কোনদিন না-ঘটে এবং এ ধরনের ঘটনা দেখে হাত পা না-গুটিয়ে বসে না-থেকে প্রতিরোধ এবং প্রতিহত করার আহবান জানানো হয়।

বক্তারা বলেন- সমাজের অপরাধীর সংখ্যা খুবই নগণ্য। ১৬ কোটি মানুষের দেশে প্রতি হাজারে একজন অপরাধী। প্রতিবাদী কয়েকটি কণ্ঠ এগিয়ে আসলেই এ ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব বলে জানানো  হয়।

অনুষ্ঠানে বক্তারা যার যার অবস্থান থেকে কোন ঘটনা দেখে পালিয়ে না-গিয়ে প্রতিহত করার চেষ্টা করার আহবান জানান। পাশাপাশি কোন ফাঁকফোকর দিয়ে যাতে খাদিজা হত্যাপ্রচেষ্টা মামলার আসামি বদরুল বোরোতে না-পারে এবং তার সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, সমকাল সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক ইউসুফ আলী, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব, চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি গুলজার আহমেদ, ক্যামেরা পারসন শফি আহমদ, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, বাংলানিউজটুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন, আরটিভির সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, প্রথম আলো সিলেটের ফটো সাংবাদিক আনিস মাহমুদ, ফটো সাংবাদিক এইচএম শহীদুল ইসলাম, মোহাম্মদ শরীফ গাজী, মোহনা টিভির ক্যামেরা পারসন মো. খছরুজামান, দি এইডেড হাই স্কুলের শিক্ষক তরিকুল ইসলাম ও মো. সাইফুর রহমান, ফটো সাংবাদিক নুরুল ইসলাম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির শেলী চৌধুরী, মাইটিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, ক্যামেরা পারসন শাহীন আহমদ, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সহ-সভাপতি এমরান আহমদ, সিলটিভির রিপোর্টার হেনা মম, বাসিয়া টুয়েন্টিফোরের মিজান মোহাম্মদ, শিক্ষার্থী আবুল হাসনাত অয়ন প্রমুখ।

প্রায় ৯৬ ঘণ্টা পর চোখ খুললেন খাদিজা

72166খাদিজার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ছাত্রলীগ নেতা বদরুলের কোপে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস প্রায় ৪ দিন পর চোখ মেলে তাকিয়েছেন।

শনিবার (০৮ অক্টোর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান খাদিজার চিকিৎসক ডা. এ এম রেজাউস সাত্তার।

স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট রেজাউস সাত্তার বলেন, ৯৬ ঘণ্টা পর খাদিজার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডান হাত-পা নড়াচড়া করেছেন।  ডান চোখও খুলতে পেরেছেন।

বিশেষজ্ঞ এ চিকিৎসকের আশা, বয়স কম হওয়ায় খাদিজার মস্তিষ্কের আঘাত ধীরে ধীরে সেরে যেতে পারে।

গত সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরের দিন মঙ্গলবার তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা।

বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ

14519723_1447296275299871_6915844456858281687_nমিজান মোহাম্মাদঃ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষী বদরুলের দৃস্টান্তমুলক সাজা নিশ্চিত করার দাবীতে গতকাল ৭ অক্টোবর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সাইদুর রহমান সাঈদ । বিক্ষোভ সমাবেশে বক্তারা  সম্প্রতি সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে দ্রুত বিচার আইনে মামলা নিয়ে কুলাংঙ্গার বদরুলের দৃস্টান্তমুলক সাজা নিশ্চত করার জোর দাবী জানান।

জয়বাংলা পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুস্টিত

14516507_573561672830821_9175640879704993622_nজয়বাংলা পরিষদ সিলেট জেলা শাখার নিয়মিত সাহিত্য আসর ৭ অক্টোবর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
শাখা সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিবেদিত আসরে আলোচনা ও লেখাপাঠ করেন কবি সসাইদুর রহমান সাঈদ, ছড়াশিল্পী তারেশ কান্তি তালুকদার, , কবি মিজান মোহাম্মদ ,ছড়াশিল্পী আহমদ সোহেল , গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি অনন্ত পাল, ভাস্করশিল্পী জালাল উদ্দিন সরকার, কবি আব্দুল বাছিত প্রমুখ।
আসরে বক্তারা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সৃস্টিশীল বর্ণাঢ্য জীবনের স্বৃতি চারন করেন এবং তাঁর বিদ্বেহী আত্বার প্রতি শ্রদ্ধা জানান।
বক্তারা আরো সম্প্রতি সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে দ্রুত বিচার আইনে মামলা নিয়ে কুলাংঙ্গার বদরুলের দৃস্টান্তমুলক সাজা নিশ্চত করার জোর দাবী জানান।

কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে

a05গণমানুষের কবি দিলওয়ার বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে বিশ্বের দরবারে আমাদেরকে পরিচিত করেছেন। দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে। তিনি লেখনীর মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তিনি আমাদের আলোকবর্তিকা। তাই দেশ ও জাতির স্বার্থে গণমানুষের কবি দিলওয়ারের লেখা বেশি করে পাঠ করতে হবে।
গত ০৭ অক্টোবর শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে কবি দিলওয়ারের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ও ছড়াকার মো. বদরুল আলম খান, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালি ও সাবেক কমিশনার কবি নাজনীন আক্তার কনা।
আলোচনা ও লেখাপাঠে অংশ নেন গীতিকার হরিপদ চন্দ, প্রবাসী ছড়াকার আহমদ সোহেল, কবি মিজান মোহাম্মদ, উপন্যাসিক শাহ ফারজানা আহমেদ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি কামাল আহমদ, ছড়াকার আবদুস সামাদ, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, গল্পকার শহিদুল ইসলাম লিটন, ভাস্কর্ষ জালাল উদ্দিন সরকার, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি অনন্ত পাল, কবি এম আলী হোসাইন, কবি ফখরুল আল হাদী, কবি মো. আমির হামজা আকন্দ ও সজিব আহমদ বিজয় প্রমুখ।
গান পরিবেশন করেন শিল্পী এন এম নূরুল, মো. ওবায়দুল হক মুন্সী, মোহাম্মদ ইকবাল হোসেন ও আবুল হাসান।
শিশু আবৃত্তিকার মোহাম্মদ ইয়াসিন আরাফাত কবি দিলওয়ারের ক্রীন ব্রীজের সূর্যোদয় কবিতাটি আবৃত্তি করে।

আসছেন এরশাদ, সিলেট জাপায় নতুন হাওয়া

71201আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল নির্বাচনী আসনে প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। এ লক্ষ্যে নতুন করে মাঠে নামছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী ১ অক্টোবর সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জিয়ারত করে ‘নতুন মিশনের’ যাত্রা শুরু করবেন তিনি। একইদিন সিলেটে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরশাদের এই সফর ঘিরে সিলেটে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এখন প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

সূত্র মতে, বর্তমানে জাতীয় পার্টি (এরশাদ) দুটি লক্ষ্যকে সামনে রেখে এগুচ্ছে। ওই দুই লক্ষ্য হচ্ছে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকয়টি আসনে প্রার্থী দেয়া এবং সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল জাতীয় পার্টিকে শক্তিশালী ও গতিশীল করা।

এ লক্ষ্য বাস্তবায়নে আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করতে যাচ্ছে জাপা চেয়ারম্যান এরশাদ। ওইদিন তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে তার সেই নতুন লক্ষ্যের সূচনা করবেন। সেদিন সিলেটে সমাবেশও করবেন এরশাদ।

সিলেটে এরশাদের সফরকে ঘিরে গত ১০ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের চারটি জেলা জাতীয় পার্টির শীর্ষ সব নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে এরশাদের সিলেট সফরকে ঘিরে জাতীয় পার্টির সিলেট বিভাগের শীর্ষ নেতারা ব্যাপক তৎপরতা শুরু করেছেন। বিশেষ করে সিলেট জেলা জাপার নেতাকর্মীরা এখন উজ্জীবিত। দলের চেয়ারম্যানের সফরকে সফল করতে, সিলেটে বড় ধরনের শোডাউন করতে তারা এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এরশাদের সফরকে ঘিরে ঝিমিয়ে পড়া সিলেট জাপার পালে লেগেছে নতুন হাওয়া।

এরশাদের সিলেট সফরের বিষয়ে কথা হয় সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকীর সাথে। তিনি বলেন, দলীয় প্রধানের সফর ঘিরে সিলেটে জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন উজ্জীবিত, তৎপর। তার সফরকে ঘিরে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই সিলেট রেজিস্ট্রারি মাঠ এরশাদের সমাবেশের জন্য বুকিং দেয়া হয়েছে। এছাড়া তার সফরের বিষয়ে পোস্টার তৈরীর কাজও শেষ।

তিনি জানান, জাপা চেয়ারম্যান এরশাদের সিলেট সফরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় সিলেট বিভাগের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাপার কেন্দ্রীয় নেতারা এরশাদের সফরের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

সানি লিওনকে ডাকতে হবে ভাবি!

71217সানি লিওন আসছেন ছোটপর্দায়। ধারাবাহিকের নাম ‘ভাবি জি ঘর পর হ্যায়’!  সানি লিওনকে এবার ভাবি ডাকতে হবে। যদিও তিনি বিবাহিত, পূর্বেই ভাবি ডাক প্রাপ্তি তার। কিন্তু  প্রশ্নটা বিতর্কিত হতেই পারে! বিতর্ক নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অনেক বিতর্কিত মুহূর্তেই তো তাকে দেখেছেন দর্শকরা।

তবে সানি কিন্তু এবার সত্যিই নিজেকে ভাবি বলে ডাকার সুযোগ করে দিচ্ছেন এ ধারাবহিকে। যদিও এর আগে ‘বিগ বস’, ‘স্প্লিটসভিলা’র সৌজন্যে তাকে ছোটপর্দায় দেখেছেন দর্শকরা। তবে পারিবারিক ধারাবাহিকে এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি। ভারতের জনপ্রিয় টেলিসোপটির বউদি আঙ্গুরি ভাবি ফাঁস করে দিয়েছেন সেই কথা। জানিয়েছেন, ধারাবাহিকের একটি পর্বে নায়ক খোঁজতে আসবেন সানি। তার পর কী হয়, তাই নিয়েই জমে উঠবে সে দিনের গল্প।

Developed by: