বাসিয়া ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ইসলামী যুব কল্যাণ সংস্থা গোমরাগুলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ১৯ জুলাই সকালে গুমরাগুলের শাহী ইদগাহ মাঠে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি ইউনিয়ন তাবলীগ জামাতের আমির মাওলানা জামাল আহমেদের সভাপতিত্বে ও সহসভাপতি আব্দুল আহাদের পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কয়েস মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার অর্থ সম্পাদক শফিক মিয়া ও সদস্য আহসান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান, নূর মিয়া, মছদ্দর আলী, সংস্থার সদস্য হাফিজ সাকিব আহমদ, আব্দুর রাজ্জাক, ইরন মিয়া, জাবেদ আহমদ, কুব্বার আহমদ, খলিল মিয়া, লাল মিয়া, রিয়াজ উদ্দিন, সিরাজ মিয়া প্রমুখ।
অনুষ্টান শেষে দোয়া পরিচালনা করেন গোমরাগুল জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।

