অনেকদিন থেকেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হতে চলেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই মুহূর্তে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। এদিকে দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউ ইয়র্কের রাস্তায়। এই নিয়ে শোবিজ অঙ্গন গরম আলোচনার মধ্যেই এবার শাকিব-অপুকে একসঙ্গে দেখা গেল নওশীন-হিল্লোলের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ।বলিউডে সবচেয়ে ‘ফিট অ্যান্ড হট’ নায়িকাদের মধ্যে অন্যতম সুস্মিতা সেন। প্রায়ই তার বিভিন্ন ওয়ার্ক আউট ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। ১৯৯৪ সালে প্রথম বাঙালি মিস ইউনিভার্স হয়ে মডেলিং জগতে পা রাখেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন।
এরপর একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছিল তাকে। ‘বিবি নাম্বর ওয়ান’, ‘ডু নট ডিস্টার্ব’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘তুমকো না ভুলা পায়েঙ্গে’, ‘নো প্রব্লেম’ মতো সফল ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘আরিয়া’ সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে।
টুইঙ্কেল খান্না পরিচালিত ‘টুইক ইন্ডিয়া’ এর ‘দ্য আইকন শো’-তে অতিথি হিসাবে আসেন সুস্মিতা সেন। আর সেখানেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি অনেক কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়, তিনি কেন এখনও বিয়ে করেননি? উত্তর সুস্মিতা জানান, তিনি মনে করেন তিনি এর জন্য সৌভাগ্যশালী। কারণ তিন তিনবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছেন।
সুস্মিতা সেন বিয়ে না করলেও তিনি দুই কন্যাসন্তানের মা। তার বড় মেয়ের নাম রিনি সেন। আর ছোট কন্যার নাম আলিশা সেন। তার কাছে তার এই দুই সন্তানই সব। তার বিয়ে না করার কারণ কখনওই সন্তানরা নয় বরং তিনি বলেন, সেই ছেলেগুলোই ছিল হতাশাজনক। তার দুই সন্তানই তার জীবনের সকল কিছুকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন।
মডেল বন্ধু রহমান শাওয়ালের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান সুস্মিতা। মাত্র চার বছরের মধ্যেই সম্পর্কে ছেদ। গত বছর ডিসেম্বর মাসে তিনি ইনস্টাগ্রামে পোস্টে নিজেই নিজেদের বিচ্ছেদের কথা জানান। যদিও সেই বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি।
আগুন সিনেমায় অভিনয়ের মাধ্যমে এফডিসিতে পা দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জাহারা মিতু। ক্যারিয়ারের শুরুতেই সুপারস্টার শাকিব খান আর কলকাতার তারকা দেবের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানে শাকিব খানসহ আলোচিত কয়েকজন নায়ককে নিয়ে মুখ খুলেছেন মিতু।

সিনিয়র অভিনেত্রী অঞ্জনা বলেছেন, ‘পৃথিবীতে যে অবস্থা চলছে তাতে সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়েই তো বিপজ্জনক। শুধু পরীমণির নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’
২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন সাতক্ষীরার তরুণী শামসুন্নাহার স্মৃতি। শুরুতে মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। এরপর আসে নামের পরিবর্তন। নাম হয় পরীমণি। এরপর বেশকিছু টিভি অনুষ্ঠান ও নাটকে কাজ করেন। তবে একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ঝড়ের মতো মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।



আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে তার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ আটক করেছে র্যাব।তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের সদরদপ্তরে নেওয়া হচ্ছে।তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে।
২৮ জুলাই দুপুরে ন্যান্সী তার ফেসবুক ভেরিফায়েড পেজে স্বামীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন— ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনও মধুরও হয়।’
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্বে থাকছেন সিলেটের শিল্পী তসিবা বেগম। ‘নয়া দামান’ গান গেয়ে যিনি দেশজুড়ে খ্যাতি পেয়েছেন।
গত ৫০ বছর ধরে গীতিকবি, সুরস্রষ্টা ও কণ্ঠশিল্পীরা নানা অনিয়ম, অবহেলা আর প্রাপ্য সম্মান ও সম্মানী থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীরা এবার এক ছাতার নিচে এলেন। গঠন করেছেন, ‘সংগীত ঐক্য বাংলাদেশ’। গত শনিবার সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সংবাদ সম্মেলনের মাধ্যমে। ওয়েবনিয়রের মাধ্যমে আয়োজিত এই সম্মেলনে ঘোষণা করা হয় সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি। সিঙ্গার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর 
