রোশন সিংয়ের সঙ্গে সম্পর্ক ফিকে হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানারকম পোস্ট করে থাকেন শ্রাবন্তী। সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু না বলে বরং আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন তার সম্পর্ক নিয়ে অবস্থান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে হয়তো এরকম ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী।
শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় সাদা-কালো একটি ছবি পোস্ট করেছেন । সেই ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখলেন, ‘সব কিছু সাদা কালোর মতো সহজ হয় না!’
তার এই নতুন পোস্ট দেখে অনেকেই মনে করছেন, ভালবাসা, সম্পর্ক নিয়েই এই জটিল পোস্ট করেছেন অভিনেত্রী। হয়তো বারবার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে সাদা-কালো রঙে রাঙাতে চান তিনি। জীবনের বাদ বাকি রংকে আপাতত তিনি নিজের কাছে গোপন রেখেছেন।
টলিপাড়ায় গুঞ্জন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেমে মত্ত শ্রাবন্তী। কয়েকদিন আগে অভিরূপের জন্মদিনে শ্রাবন্তীর ছবিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তারপর থেকেই যেন রোশনের সঙ্গে সম্পর্কটা আরও তিক্ত হয়ে পড়ে। রোশন-শ্রাবন্তী দুই তরফেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় পোস্ট যুদ্ধ । তবে আপাতত সম্পর্ক নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট দিলেও, মুখে কিন্তু একেবারেই কুলুপ এঁটেছেন শ্রাবন্তী ও রোশন দুজনেই।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। গত শনিবার তারা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক-বৈষম্য নিয়ে কম আলোচনা-সমালোচনা হয় না। বছরের পর বছর অনেক অভিনয়শিল্পীই এ ইস্যুতে মুখ খুলেছেন। অনেক নারীর মত, একই কাজ করেও পুরুষের চেয়ে তাঁরা কম পারিশ্রমিক পান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি দায়িত্ব আজ গ্রহণ করেছেন চিত্রনায়ক আলমগীর। সভাপতির নির্দেশক্রমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেয়া। গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়।উল্লেখ্য, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরী’র মৃত্যুতে সভাপতির পদ শূন্য থাকায় সংগঠনের কার্যকরী সভাপতি চিত্রনায়ক আলমগীরকে সভাপতি এবং কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি মনোনীত করা হয়।
ঢাকা, ২০ জুন – ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি অপু-মাহির বিবাহবিচ্ছেদ ঘটেছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে তারা ভিন্ন ভিন্ন তথ্য দেন। এ নিয়ে কথার জাল ছড়াতে শুরু করলে প্রশ্ন ওঠে—বিচ্ছেদের পেছনে দায় কার?
বছরের দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। করোনাকালে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ না করলেও যথারীতি নির্মাণ করেছেন নাটক। তাঁর রচিত এবারের নাটকের নামও ছন্দোময়—‘মনের মতি-মনের গতি’। বরাবরই এই নির্মাতার নাটকে থাকে সামাজিক বক্তব্য। করোনাকালে এক শ্রেণির সুযোগসন্ধানী মানুষের দুর্নীতি এবং তাদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে।
বলিউড বাদশাহ শাহরুখ খান তার অভিনয় জীবনে অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন। দক্ষ অভিনেতার পাশাপাশি মানবদরদী বলেও শাহরুখের আলাদা পরিচিতি আছে।


