বিভাগ: বই পত্র

রাজনীতিতে তারেকের স্ত্রী!

f36c9f00d66c6ae7f8f2f9b9b486be6fআগামী জাতীয় কাউন্সিলেই বিএনপির রাজনীতিতে অভিষেক হতে পারে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের। নির্বাচনী রাজনীতিতে পুত্রবধূ জোবায়দাকে পাশে রাখার পরিকল্পনা করছেন খালেদা জিয়া। তাকে সঙ্গে নিয়েই সারাদেশ সফরের ইচ্ছা তার।

দলটির একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে ডা. জোবায়দা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তারা মনে করেন এই মুহূর্তে জোবায়দাকে রাজনীতিতে সক্রিয় করা জরুরি।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে স্বপরিবার যুক্তরাজ্যে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরে। পারিবারিকভাবে অনেকটাই নিঃসঙ্গ বিএনপি চেয়ারপারসন দীর্ঘ সাত বছর ধরে। দলও নানারকম চ্যালেঞ্জের মুখে। এরকম পরিস্থিতিতে শোনা যাচ্ছে, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের দেশে ফিরে আসার কথা।

কর্মীদের সঙ্গে সুর মেলান দলের সিনিয়র নেতাদের কেউ কেউ।

দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে, জোবায়দা রহমানকে দেওয়া হতে পারে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আগামী নির্বাচনে সিলেটের একটি আসনে তাকে দলীয় প্রার্থী করার চিন্তাভাবনাও চলছে।

জোবায়দা রহমান গত ছয় বছর ধরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বসবাস করছেন। একটানা দীর্ঘ সময় চাকরিতে অনুপস্থিত থাকার কারণে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চিকিৎসকের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত

03ঈদুল আযহার দিন বিকেলে মাসিক বাসিয়া পত্রিকার প থেকে ঈদ মোলাকাতের আয়োজন করা হয়। বিকেলে সম্পাদকের বাসভবনে ঈদ মোলাকাতে অংশ নেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। পুরো বিকেল কাটে ঈদ আনন্দে। উপস্থিত সকলে তাদের প্রাণঢালা অনুভূতি ব্যক্ত করেন। হাসি আনন্দে কাটে সুন্দর বিকাল।
মাসিক বাসিয়া পত্রিকা ও অনলাইন বাসিয়া টুয়ান্টিফোর ডট কম এর সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কণ্ঠ শিল্পী বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়া ও হাজী তোয়াব আলী।
আয়োজনে উপস্থিত ছিলেন হাছনা বেগম, রাজন আহমদ, মকসুদ আহমদ বাসিত, কলসুমা আক্তার মাসুদা, সালমা আক্তার মাহমুদা, শুকরিয়া আক্তার তানজিনা, সুলতানা বেগম, রিমা বেগম, সুয়ারা আক্তার তামান্না, ফারজানা বেগম, রায়হান আহমদ, মো. সুরমান আলী, আজাদুর রহমান সুমন, সোহাগ আহমদ, দুলাল আহমদ, মাজেদুর রহমান শিপন, শামীম আহমদ, কামরান আহমদ, মো. রহিম উদ্দিন, জুবায়ের আহমদ, জাহেদ আহমদ, মারুফ আহমদ, মো. মুহিবুর রহমান. আতিকুর রহমান আতিক, আল আমিন, সাহিবা আফরিন তাহমিনা ও তাসলিম বিনতে নওয়াব প্রমুখ।

জরায়ু প্রতিস্থাপনের পর সন্তান প্রসব

1412456570_thজরায়ু প্রতিস্থাপনের পর বিশ্বে এই প্রথম এক নারী সন্তানের মা হয়েছেন। সুইডিশ ওই নারীর বয়স ৩৬ বছর। মেডিক্যাল জার্নাল দ্য লানচেট গতকাল শনিবার এ কথা জানিয়েছে। নারীর বন্ধ্যত্ব চিকিৎসায় এটি বড় ধরনের অর্জন বলে মন্তব্য করেছে জার্নালটি। খবর বিবিসির। গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সুইডেনের ওই নারী ৩ দশমিক ৯ পাউন্ড ওজনের ছেলে সন্তান প্রসব করেন। তবে নবজাতকের মা-বাবার পরিচয় প্রকাশ করা হয়নি। নবজাতকের বাবা বলেন, গত কয়েক বছর আমাদের অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা সুখী যে, আমরা একটি সন্তানের জন্ম দিতে পেরেছি। সে অন্যসব শিশুর মতোই। বরং বড় হয়ে বলার মতো সে একটি গল্প পেল।
সুইডিশ ওই নারীর জন্মগতভাবেই জরায়ু ছিল না। কিন্তু তার ডিম্বাশয় ছিল। ৬১ বছর বয়সী পারিবারিক এক বন্ধুর কাছ থেকে জরায়ু পাওয়ার পর গত বছর ১০ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে সেটি প্রতিস্থাপন করা হয়। এর পরের বছর আইভিএফ পদ্ধতিতে তিনি গর্ভ ধারণ করেন।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব গোটেনবার্গের অধ্যাপক ম্যাটস ব্রানস্ট্রম বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে পশুর ওপর নিবিড় গবেষণার পর আমাদের এ সফলতা আসে।
এ সফলতার কারণে জরায়ু সংক্রান্ত জটিলতায় যেসব নারী এতদিন সন্তান প্রসবে অক্ষম ছিলেন তাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে গেল।

আমরা কান্না করি কেন?

8af07fd7fcae269137d6af178f8caad4কান্না করা মানে হচ্ছে কোনো আবেগময় অবস্থার কষ্ট চোখের পানির মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ দেখা যায়, আমরা যখনই কোনো আবেগময় অবস্থায় পড়ি তখনই তার বহিঃপ্রকাশ ঘটাই কান্নার মাধ্যমে। এই কান্নাটা আসলে কীভাবে হয় আর আমরা কেনই বা কেঁদে থাকি?

কান্না আসলে সিক্রেটোমোটর ফেনোমেননের একটি জটিল প্রক্রিয়া যা চোখের ল্যাক্রিমাল অংশ থেকে পানি আকারে বের হয়। মানবদেহের মস্তিষ্কের সাথে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের একটা আন্তঃযোগাযোগ রয়েছে যার ফলে যখনই আমাদের মস্তিষ্কে আবেগঘন মুহুর্ত তৈরি হয়, তখনই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে আঘাত করে এবং এর ফলে আমরা কান্না করি।

বিজ্ঞানীরা মনে করেন যে মানুষ যখন কোনো ধরনের কষ্ট অনুভব করে, তখন কান্নার মাধ্যমে এক ধরনের হরমোন নিঃসৃত হয় যার ফলে সে অনেকটা হালকা আর প্রশান্ত অনুভব করে। এ কারণে বেশিরভাগ সময়ে দেখা যায় কান্না করলে আমাদের মনের মানসিক চাপটা অনেক কমে আসে।

অনেক বিজ্ঞানীরা মনে করেন শুধু মানুষই কান্না করতে পারে। কিন্তু কিছু বিজ্ঞানী এই তথ্যকে অস্বীকার করে বলেছেন সব প্রাণীরই কান্না করার ক্ষমতা আছে এবং তারা কান্না করে। চার্লস ডারউইন তার লেখা ‘দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমোশন ইন ম্যান এন্ড অ্যানিমেলস’ গ্রন্থে বলেন যে, লন্ডনের চিড়িয়াখানার দায়িত্বে থাকা একজন তাকে বলেন ‘পশুপাখিরও আবেগ রয়েছে এবং তারাও কান্না করতে পারে। আর অামি নিজের চোখে দেখেছি এখানকার হাতিগুলোকে কান্না করতে।’8af07fd7fcae269137d6af178f8caad4

আটলান্টাকে শান্তির শহর ঘোষণা দিলেন ইউনূস

ebe8efea1e6b08d7966e26ffb2bc69e5যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাকে শান্তির শহর ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

২০১৫ সালের শান্তিতে নোবেজলয়ীদের শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে আটলান্টার নাম ঘোষণা অনুষ্ঠানে সম্প্রতি এ ঘোষণা দেন তিনি। আয়োজিত অনুষ্ঠানে খ্যাতনামা কূটনীতিক অ্যান্ড্রু ইয়াং, নাথান ডিল, জর্জিয়ার গভর্নর প্রমুখসহ ৭৩০ জন রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নোবেলজয়ীদের ওই শীর্ষ সম্মেলনে ড. ইউনূস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে যৌথভাবে সহ-সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। আর সম্মেলনের চেয়ারের দায়িত্বে থাকবেন মিডিয়া মুঘল টেড টারনার।

সম্মেলনের সংগঠক হিসেবে দায়িত্ব থাকছে ইউনূস ক্রিয়েটিভ ল্যাব অব আটলান্টা, আটলান্টা শহর কর্তৃপক্ষ ও শান্তিতে নোবেলজয়ীদের স্থায়ী সচিবালয়ের ওপর।

বেসামরিক ও মানবাধিকার ক্ষেত্রে শহরের সমৃদ্ধ ইতিহাসের প্রতি ইঙ্গিত করে ইউনূস বলেন, বিভিন্ন কারণে আটলান্টা নোবেলজয়ীদের শীর্ষ সম্মেলনের আয়োজনের দাবি রাখে। মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আটলান্টার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এখানে মার্টিন লুথার কিং, জিমি কার্টার, অ্যান্ড্রু ইয়াং ও টেড টার্নারদের মতো ব্যক্তিদের হাত ধরে শান্তি আন্দোলন শুরু হয়েছে এবং চলছে। এটাই আটলান্টার ঐতিহ্য, এটাই আটলান্টার সমৃদ্ধি।

তিনি এ সময় আটলান্টাকে শান্তির শহর বলে ঘোষণা দেন।

সম্মেলন ‍সূত্র জানায়, বৈশ্বিক শান্তি বিষয়ক নোবেলজয়ীদের ওই শীর্ষ সম্মেলনে বিশ্বের অন্তত দুই হাজার নেতা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাদের সঙ্গে শান্তি বিষয়ে মতবিনিময়ে অংশ নেবেন প্রায় ২৫ হাজার শিক্ষার্থী।

এই সম্মেলনের ঘোষণা অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি স্থানীয় একটি সরকারি রেডিওতে প্যানেল সংলাপে অংশ নেন ড. ইউনূস। তিনি আটলান্টা রোটারি ক্লাব আয়োজিত একটি বৈঠকেও যোগ দেন। এছাড়া, আটলান্টায় সিএনএন সদরদফতরে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারও দেন।

২০১৬ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে না বাংলাদেশ

c746745fa4dd954b1f2351b6a7bc1708২০১৬ সালের যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে আবেদন করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশসহ আরো ১৭ টি দেশ এ তালিকার মধ্যে রয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর কারণ হিসেবে বলা হয়, গত ৫ বছরে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ৫০ হাজারেরও অধিক লোক যুক্তরাষ্ট্রে এসে বসবাস করছেন। এ কারণেই ১৮টি দেশকে এ বছরের ডিভি আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে না।

বাংলাদেশ ছাড়া তালিকা থেকে বাদপড়া অন্য দেশগুলো হলো ব্রাজিল, কানাডা, চীন, কলাম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এলসালভেদর, হাইতি, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

‘ট্রানজিস্টর খুললাম…পরে কি হবে জানিনা’

নিজের নতুন সিনেমা ‘পিকে’র প্রথম পোস্টারে নগ্ন হয়ে ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন আমির খান। তবে পোস্টারে একটি ট্রানজিস্টর দিয়ে লজ্জা নিবারণ করতে পেরেছিলেন তিনি। এবার হৃতিক রোশানের ব্যাং ব্যাং ডেয়ারের খপ্পরে পরে সেটাও খোয়ালেন।

নিজের নতুন সিনেমা ‘ব্যাং ব্যাং’-এর প্রচারে সহকর্মীদের প্রতি নানা ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন হৃতিক। শাহরুখ আর সালমানের পর ছিল আমিরের পালা। আমিরকে তিনি দেন ট্রানজিস্টর নামিয়ে ফেলার চ্যালেঞ্জ।

আমির এই চ্যালেঞ্জ গ্রহণ করেন সঙ্গে সঙ্গেই। হৃতিকের বলে দেওয়া কাজটি করে ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

টুইটারে নিজের পোস্ট করা ওই ভিডিওর সঙ্গে আমির লেখেন, “ হৃতিক, এই নাও তোমার চ্যালেঞ্জ পুরো করেছি!”

আমির সত্যিই তার কথা রেখেছেন। ৩৮ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায় ট্রানজিস্টারটি গলা থেকে খুলে নামিয়ে রাখছেন তিনি।

ভিডিওটির শুরুর দিকে কেবল আমিরের চেহারা দেখা যায় এবং তাকে বলতে শোনা যায় “হৃতিক, আমাকে দেওয়া আপনার চ্যালেঞ্জটি ছিল ট্রানজিস্টার খুলে মাটিতে নামিয়ে রাখার। ঘটনাচক্রে আমি রাজুর বাড়িতেই ছিলাম। আমরা ‘পিকে’র কিছু কাজ করছি। আমি এখন ট্রানজিস্টর পড়ে আছি। একটু পরেই সেটা খুলে ফেলবো এবং আপনার দেওয়া চ্যালেঞ্জ পুরো করবো। কিন্তু এরপর কি হবে, সেটা কিন্তু আমি জানি না!”

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্য নিয়ে তোলপাড়ের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়েই এ সংবাদ সম্মেলন।

তবে স্বাভাবিকভাবেই এ সংবাদ সম্মেলনে আগ্রহের কেন্দ্রে থাকবে লতিফ সিদ্দিকী প্রসঙ্গ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা এই জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার বিষয়ে সরকারের ভাষ্য সাংবাদিকরা সরকারপ্রধানের মুখ থেকেই শুনতে চাইবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে লন্ডন হয়ে তিনি দেশে পৌঁছান বৃহস্পতিবার সকালে।

১০ দিনের এই সফরে সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক হয় শেখ হাসিনার। এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এরই মধ্যে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে সরকারের পক্ষ থেকে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার নেয়ার জন্য মেক্সিকো যাওয়ার পথে নিউ ইয়র্কে যান তথ্য-প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। গত ২৮ সেপ্টেম্বর সেখানে প্রবাসীদের এক অনুষ্ঠানে তিনি হজ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্য করলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”

তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”
অনুষ্ঠান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে?

“জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।”

হজ নিয়ে লতিফের বক্তব্যের প্রতিবাদে তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে পূজা-ঈদের পর কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি। তাকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করা না হলে ২৬ অক্টোবর হরতালের ঘোষণা দিয়েছে ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’ নামে একটি জোট।

মঙ্গল ও বুধবার দিনভর গুঞ্জন চলার পর বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ এ ধরনের বক্তব্যকে কখনো সমর্থন করে না। এই বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়েছেন।”

আওয়ামী লীগ নেতা হানিফ প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানালেও এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

এরইমধ্যে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার সকালে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি বৈঠকও করেন।

ওই বৈঠকের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, “হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য লন্ডনে অবস্থানকালেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এখন দল থেকেও তাকে অব্যাহতি দেয়া হবে।”

সমালোচনার মধ্যে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, তিনি কোনো ধরনের চাপের মুখে পদত্যাগ করবেন না। তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সব কাজ করবেন।

লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত কার্যকর হলে শেখ হাসিনার ৫১ সদস্যের মন্ত্রিসভা থেকে নয় মাসের মধ্যে এই প্রথম কেউ বাদ পড়লেন। সেক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন- তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত তিনজনের মধ্যে সাহারা খাতুন থাকায় সেই গুঞ্জন আরো জোর পায়। শেখ হাসিনার গত সরকারে সাহারাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন।

সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর সকাল ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বলে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান।

সিলেটে বিমানবন্দরে অবস্থানকালে প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতা দেখা করেন।

এই নেতাদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যৃক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর লন্ডনে যান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট বিজি ০০৬ বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

হজেই ‘ঝুলে থাকলেন’ লতিফ সিদ্দিকী

হজ নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিলেও তার বাস্তবায়ন হজ পালনরত রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুপস্থিতির জন্য ঝুলে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
জ্যেষ্ঠ এই মন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি হজে গেছেন। এই আনুষ্ঠানিকতা (অব্যাহতি) যেহেতু রাষ্ট্রপতির মাধ্যমেই করতে হয়, তাই উনি আসলে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।”

মন্ত্রিসভায় সহকর্মী লতিফ সিদ্দিকীর বিষয়ে বুধবার নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে এক অনুষ্ঠানে একথা বলেন মতিয়া। তারা দুজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর থেকে লতিফ সিদ্দিকীকে নিয়ে তুমুল আলোচনা চলছে।

ধর্মকে কটাক্ষ করার অভিযোগ এনে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি খোদ আওয়ামী লীগ থেকেও উঠেছে, দাবি উঠেছে তাকে দল থেকে বাদ দেওয়ারও।

এরপর বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে বলেন, মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকীকে।

বর্তমানে মেক্সিকোতে থাকা লতিফ সিদ্দিকীর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। মন্ত্রিপরিষদ সচিবও রয়েছেন হজে।

লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী কোনো দ্বিধা করেননি বলে দাবি করেন মতিয়া চৌধুরী।

“আমাদের নেত্রী আমাদের চেয়ে অনেক বেশি পরহেজগার। তিনি কিন্তু এ ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধা করেন নাই। তিনি সঙ্গে সঙ্গে লতিফ সিদ্দিকীর বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং লতিফ সিদ্দিকী আর আগের মতো মন্ত্রিসভার সদস্য নাই।”

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে। কয়েকটিতে তার বিরুদ্ধে সমনও জারি করা হয়েছে।
আওয়ামী লীগের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনগুলো সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকীকে দল থেকেও বাদ দেওয়ার দাবি তুলেছেন।

সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, “হজ্ব বা তাবলীগ নিয়ে এই ধরণের তুচ্ছ-তাচ্ছিল্য করাকে আমরা মুসলমানরাতো এটা অব্যশই ঘৃণা করব। আমার মনে হয়, অন্য ধর্মের লোকও এটা সমর্থন করবে না।
“তিনি (লতিফ সিদ্দিকী) যা করেছেন, তার জন্য তাকেই মাশুল দিতে হবে। এটার দায়দায়িত্ব শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ গ্রহণ করবে না।”

লতিফ সিদ্দিকীর মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে তার দলীয় সহকর্মী মতিয়া বলেন, “বঙ্গবন্ধু তো তাবলিগ জামাতের জায়গা কাকরাইল মসজিদে দিলেন। আর আমাদের নেত্রী এসে মাঠটা দিলেন বিশ্ব ইজতেমার জন্য। আর সেখানে এই সমস্ত বাজে কথা বলা কেউই সমর্থন করবে না।”

Developed by: