বিভাগ: খেলাধুলা

সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার জয়

Suarez26-10-2015ক্রীড়া ডেস্কঃ লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে এইবারকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে থাকলেও উরুগুইয়ান তারকার নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এ জয়ে পয়েন্ট টেবিলে তিন থেকে দুইয়ে উঠলো বার্সা। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান ঠিক রইলো।

ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিওনেল মেসির অভাবটা যেন বুঝতেই দেননি সুয়ারেজ। তার সঙ্গে বার্সার আক্রমণভাগের নেতৃত্বে থাকেন নেইমার। মেসির অনুপস্থিতিতে তার যায়গায় খেলেন সান্দ্রো রামিরেজ। অন্যদিকে, অনুশীলনে ফিরলেও আন্দ্রেস ইনিয়েস্তাকে স্কোয়াডে রাখেননি এনরিক।

ন্যু ক্যাম্পে ৪-৩-৩ ফর্মেশনে খেলা বার্সার হয়ে প্রথম একাদশে মাঠে নামেন ক্লদিও ব্রাভো, দানি আলভেজ, মার্ক বারত্রা, জেরার্ড পিকে, জর্ডি আলভা, হাভিয়ের মাশ্চেরানো, ইভান রাকিটিচ, সার্জিও বুসকেটস, সান্দ্রো রামিরেজ, নেইমার ও সুয়ারেজ।

খেলা শুরুর ১০ মিনিটের মাথায় বার্সাকে চমকে দেয় এইবার। স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা বাস্টনের গোলে লিড নেয় ভিজিটররা। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ২১ মিনিটে সান্দ্রো রামিরেজের ক্রসে দলের হয়ে গোলের সূচনা করেন সুয়ারেজ। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ায় বার্সা। তাতে তিন মিনিটের মাথায়ই লিড নেয় কাতালানরা। নেইমারের পাসে জোড়া গোল পূরণ করেন সুয়ারেজ। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন বুসকেটস-রাকিটিচরা।

রেফারির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ৮৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাশ্চেরানো। দশ জনের দলে পরিণত হলেও বার্সার খেলায় তেমন একটা প্রভাব পড়েনি। দুই মিনিট বাদেই হ্যাটট্রিকের উচ্ছ্বাসে মাতেন সুয়ারেজ। এবারও নেপথ্য কারিগর নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনের বাড়ানো বলটি নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান সাবেক লিভারপুল তারকা। ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

সৌম্য রংপুরের, মুস্তাফিজ ঢাকার, তাসকিন চিটাগংয়ের

1eb62fe137fabbe1a927188a72df27b9রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের নিলাম। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে খেলোয়াড় কেনা চলছে। এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় দল পেয়ে গেছেন। তার মধ্যে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকারকে দলে টেনেছে রংপুর রাইডার্স।

আরেক জাতীয় পেসার মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েছে ঢাকা ডিনামাইটস। চিটাগং ভাইকিংস কিনেছে তাসকিন আহমেদকে। এবারের আসরের জন্য ছয় রাউন্ড পর্যন্ত ছয় ফ্রাঞ্চাইজি খেলোয়াড় বেছে নিয়েছে। চিটাগং কিনেছে এনামুল হক, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, জীবন মেন্ডিস, নাঈম ইসলামকে।

ঢাকা ডিনামাইটস দলে পেয়েছে মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন, সোহেল খান, শামসুর রহমান, সৈকত আলীকে। সিলেট সুপারস্টার্স দলে টেনেছে রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, ক্রিস জর্ডান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লিখিয়েছেন লিটন দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, ড্যারেন স্টিভেন্স, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম।

রংপুর রাইডার্স কিনেছে সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সচিত্রা সেনানায়েকে, মুক্তার আলী, সাকলাইন সজীবকে। বরিশাল বুলস নিয়েছে সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, সেকুগে প্রসন্ন, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিসকে।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে গড়া আইকন ক্রিকেটারদের দল নির্ধারিত হবে নিলামে।

আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে

5819পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে নভেম্বরেই আসছে জিম্বাবুয়ে। সিরিজটি এখন হবে দুই ভাগে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করার পর বিকল্প এই পথে হাঁটার কথা ভাবে বিসিবি। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। সেটি দুই ভাগে করা যায় কিনা, তা নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আলোচনা করে বিসিবি।

বুধবার বিসিবি সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান জানালেন, তাদের প্রস্তাবে রাজি হয়েছে জিম্বাবুয়ে।

“জিম্বাবুয়ে প্রাথমিকভাবে রাজি হয়েছে যে, নভেম্বরে এখানে আসবে। সূচিটা এখনও হয়নি। আইসিসি সভায় গিয়ে আমরা কথা বলে ঠিক করব।”

বিসিবি প্রধান জানালেন, নভেম্বরে শুধু টেস্ট দুটি খেলতে আসবে জিম্বাবুয়ে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আগের মতোই হবে জানুয়ারিতে।

অস্ট্রেলিয়া সফর স্থগিতের পর দক্ষিণ আফ্রিকার নারী দলও পিছিয়েছে বাংলাদেশে আসা। এই পরিস্থিতিতে আগামী মাসে জিম্বাবুয়ের সফরকে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তি হিসেবে দেখছেন অনেকে।

বিসিবি অবশ্য ব্যপারটিকে সেভাবে দেখছে না। বোর্ড প্রধান নাজমুল হাসান বললেন, “এটা সিম্পল ব্যাপার।”

আর সহ-সভাপতি মাহবুব আনামের মতে, “এটা চলমান প্রক্রিয়া। আমাদের অস্বস্তি এমনিতেই ছিল না।”

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মোবাইল অ্যাপ “বাংলাদেশি টাইগার্স”

Bangaldeshi_tigers09-09-2015তথ্য-প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন এক অ্যাপ ডেভেলপার। নাম দিয়েছেন বাংলাদেশি টাইগার্স। মো. ফজলুল হক অ্যাপটি উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।

তিনি জানান, মাশরাফি ও সাকিবদের নিয়ে কিছু একটা করার পরিকল্পনা থেকে কাজ শুরু করেন তিনি। অ্যাপটি বানিয়ে বেশ উচ্ছসিত এ ডেভেলপার জানান, এটি তিনি আগস্টে তৈরি করেছেন। অ্যাপটি মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে যারা ভালোবাসে তাদের জন্যই ডেভেলপড করেছেন ফজলুল হক। তবে বাংলাদেশ দল ছাড়াও অ্যাপটি জানাবে বিভিন্ন দেশের ক্রিকেট দলের স্কোর। এ ছাড়াও এতে দেশের ক্রিকেটারদের প্রোফাইল, সর্বশেষ আইসিসি ওয়ার্ল্ড র‍্যাংকিং, ম্যাচ সিডিউল, বাংলাদেশি ক্রিকেটারদের সর্বশেষ খবর জানা যাবে।

ফজলুল হক বলেন, অ্যাপটি আরও ডেভেলপড করা হবে। তখন সবগুলো ক্রিকেট টিমের তথ্য দেওয়া হবে। অ্যাপটি কেবল একটি ভার্সন বা আইওএস প্ল্যাটফর্মের জন্য ডেভেলপড করা হয়েছে। আইফোন, আইপ্যাড ও আইপডে এই অ্যাপটি যে কেউ ব্যবহার করতে পারবেন। ৩.৩ মেগাবাইট সাইজের অ্যাপটি শুধু ইংরেজি ভাষায় সেবা দেবে।

অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ- বাংলাদেশি টাইগার্স

এবার ভারতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেটর অপু

002এবার ভারতের পূণেতে অনুষ্ঠিত সুসান্ত কিপালকাট্টি মেমরিয়াল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের তরুণ ব্যাডমিন্টন তারকা সিলেটের সন্তান, খায়রুল ইসলাম অপু। ওই টুর্নামেন্টে সিলেটের অপু ছাড়াও ঢাকার আরো ৩ তরুণ খেলোয়াড় বাংলাদেশ জুনিয়র ন্যাশনাল টিমের প থেকে অংশ নিচ্ছে। তারা হচ্ছে, তুষার কৃষ্ণ রায়, মুয়াজ্জিম হোসাইন ওহিদুল ও মো. মিনহাজ। সাথে রয়েছেন, টিম ম্যানেজার আলমগীর হোসেন, দলের কোচ এসএম জাহিদুল হক কচি।
গতকাল রোববার রাত সোয়া ১০টায় সড়ক পথে তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন।
বাংলাদেশ টিমের কোচ এসএম জাহিদুল হক কচি বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা দেশের প্রতিভাবান ৪ জন তরুণকে নিয়ে ভারতের পূণেতে সুসান্ত কিপালকাট্টি মেমরিয়াল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের ছেলেরা ভাল করবে। তিনি বলেন, সিলেটের অপুসহ ৪ জন ওই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অপু পূর্বে অন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ভাল করেছে। সোমবার সন্ধ্যায় আমরা কলকাতা ব্যাডমিন্টন একাডেমির সাথে অনুশীলন ম্যাচে অংশ গ্রহণ শেষে পূণের উদ্দেশ্যে যাত্রা করবো। টুর্নামেন্টটি ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানান তিনি।
অপু জানান, বাংলাদেশের পতাকা হাতে ও জার্সি গায়ে ৩য় বারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেশের বাইরে যাচ্ছি। এর জন্য তিনি পরিবারের সকল সদস্যদের সহযোগিতা, ঢাকার কোচ, টিম ম্যানেজার, সিলেটের ব্যাডমিন্টন কোচ সাবেক বাংলাদেশ চ্যাম্পিয়ন এনাম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা রয়েছে। আর সবকিছুর পর রয়েছে সিলেটের মানুষের দোয়া ও ভালবাসা। অপু বলেন, শুধু সিলেট নয়, আমি যেন বিজয়ী হয়ে পুরো বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারি, তাই সকলের কাছে দোয়া চাই।’
প্রসঙ্গত, অপু গত জুন মাসে এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপে থাইল্যান্ডের ব্যাংককে অংশ গ্রহণ করে পাকিস্তান ও তুরর্কিস্তানকে হারায়। অপু ২০১৪ সালে এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় বাংলাদেশ জুনিয়র ন্যাশনাল টিমের হয়ে খেলেছে থাইল্যান্ডের ব্যাংককে। ১৮ বছর বয়সী অপু গত ৩ বছরে সিলেটে জেলার বিভিন্ন এলাকায় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে মাতিয়েছে দর্শক। একেরপর এক জয় লাভ তাকে এখন এনেছে সেরাদের তালিকায়।
দেশে সর্বশেষ কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫ প্রতিযোগিতায় অপু দ্বৈত ও এককভাবে জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়। ওই টুর্নামেন্টের একক প্রতিযোগীতায় হানিফকে হারিয়ে বিজয়ী হয় সে। অনুর্ধ্ব ১৮ দ্বৈত প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন (ঢাকার) আইমান ইবনে জামান ও অহিদুলও হারমানতে হয় অপু জোটির কাছে। অপু দণি সুরমার কুচাই গ্রামের গেদা মিয়ার ছেলে।

সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

02সিলেটে প্রথমবারের মতো ক্রীড়া ধারাভাষ্য, ক্রীড়া উপস্থাপনা এবং ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই কর্মশালার উদ্বোধন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলাম।
দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহা. সামসুল ইসলাম, কোষাধ্যক্ষ জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান আল-আজাদ, দৈনিক প্রথম আলো’র সিনিয়র স্পোর্টস রিপোর্টার বদিউজ্জামান মিলন সহ অভিজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্বরা। প্রশিক্ষণে সিলেট বিভাগের চারটি জেলা থেকে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি ও কোর্সের কো-অর্ডিনেটর সাদিকুর রহমান সাকী’র সভাপতিত্বে ও ধারাভাষ্যকার মাছুম আহমদের পরিচালনায় আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক ফখরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম, বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ জামিলুর রহমান, সিলেট জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আরমান, বাংলালিংকের উর্ধ্বত্বন কর্মকর্তা তাসকিন শাহরিয়ার ও ফেরদৌস চৌধুরী, সুরমা টিভি’র ব্যবস্থাপনা সম্পাদক এমদাদুল হক সোহাগ, জনতার নিউজ টুয়েন্টিফোরের চেয়ারম্যান সৈয়দ সারওয়ার রেজা ও সিল স্পোর্টসের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম রাব্বানী চৌধুরী সুজন।

ক্রিকেটের বাইরেও চাহিদা বেড়েছে ক্রিকেটারদের

08ভারতের মতো বাংলাদেশের বিজ্ঞাপনেও এখন অনেকটা জায়গা দখল করে নিয়েছে ক্রিকেট খেলোয়াড়রা। সাকিব আল হাসান অনেক দিন থেকেই রাজত্ব করছেন বিজ্ঞাপন জগতে। ক্রিকেটারদের মধ্যে সাকিব আছেন সবার উপরে। প্রায় দশটিরও বেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ আছেন তিনি। কম যান না অধিনায়ক মাশরাফিও।

বৃহঃস্পতিবার দ্য জাঙ্গল নামে একটি রেস্টুরেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে মাশরাফি কথা বলেন বিজ্ঞাপন প্রসঙ্গে। তিনি বলেন, ‘এখন আরো অন্তত ২০টি প্রস্তাব এসে পড়ে আছে। গত কিছুদিনে এনডোর্সমেন্ট তো যথেষ্ট করলাম। সব মিলিয়ে সাতটি হয়ে গেছে। আর কত?’
সতীর্থদের কথা বলতে গিয়ে বেশ মজা করেই বলেন, ‘এখন আর ওদের সঙ্গে সশরীরে দেখা করতে হয় না। রাস্তায় বেরোলেই দেখি এখানে সাকিব-তামিম তো ওখানে মুশফিক।’ তার মতে, ‘ভারতে যেটা হয়,সেটা এখন বাংলাদেশেও হচ্ছে। আগে দেখতাম ভারতীয় ক্রিকেটাররা বিজ্ঞাপনের নিয়মিত মুখ। এখন তো ওদের চাহিদা আরো বেশি। চাহিদা বেড়েছে আমাদের ক্রিকেটারদেরও।’

এটাকে দলের ভাল পারফরম্যান্সের প্রতিফলন বলেই মনে করেন তিনি, ‘সাকিব-তামিমের চাহিদা আগে থেকেই ছিল। অন্যদের চাহিদা অবশ্য বাড়তে শুরু করেছে বিশ্বকাপের আগে থেকে। আসলে আপনি কেমন খেলছেন, তার ওপরই আসল চাহিদাটা নির্ভর করে। মানুষের প্রত্যাশা তৈরি হয়। আরো বেশি মানুষ ক্রিকেট ফলো করতে শুরু করে। ভারতীয়রা ক্রিকেট বেশি ফলো করে বলেই ওদের ক্রিকেটারদের এনডোর্সমেন্টের হিড়িক পড়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের এখন ভালো সময় যাচ্ছে। আমি মনে করি, বিজ্ঞাপনের বাজারে ক্রিকেটারদের ব্যাপক চাহিদা সেই সময়টিকেই প্রতিনিধিত্ব করছে।’

সূত্রঃ কালের কণ্ঠ

১১ ডিসেম্বর বিয়ে, ১২ ডিসেম্বর বউভাত!

08গত জুলাই মাসেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে বর্তমানে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তবে, তখনও বিয়ের চুড়ান্ত দিনক্ষণ জানা যায়নি। এবার সেটাও জানা হয়ে গেলো।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অপেশাদার ক্রিকেট টুর্নামেন্ট ডাইভার্সিটি কাপে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। সেখান থেকে টরেন্টোতে গিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিদের অতিথি হয়ে। সেখানেই সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় ঢাকার কিছু পত্রিকার বিরুদ্ধে তার বিয়ের দিন-তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আক্ষেপ ঝেড়েছিলেন।
এরপর নিজেই প্রবাসী সাংবাদিকদের কাছে বিয়ের সঠিক তারিখ জানান আশরাফুল। এ বছরের ১১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। বৌভাত হবে ১২ ডিসেম্বর। কনে তাসলিমা আনিসা অর্চি ঢাকায় বিবিএ পড়ছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
এসময় বিভ্রান্তির কথা তুলে আশরাফুল বলেন, ‘ঢাকার বিভিন্ন কাগজে যে খবর এসেছে তাতে তথ্যগত ভুল আছে। আমেরিকায় বসে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করেছি। বাগদান হয়নি এখনো। নিউজার্সির খেলা শেষ করে ঢাকা ফিরব আগস্টের শেষে।’
উল্লেখ্য, ২০১৩ সালে বিপিএলে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। পরে শাস্তির মেয়াদ কমিয়ে তিন বছরে আনা হয়, যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট।

শ্রীলংকাকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ

07শ্রীলংকাকে রীতিমত বিধ্বস্ত করে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে হেরে বিদায় নিয়েছে শ্রীলংকা।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার ৪-০ গোলে লংকান কিশোরদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। আগামীর তারকাদের নৈপুণ্য দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলো হাজার দশেক দর্শক। শেষ পর্যন্ত খুশি মনে, জয়ের আনন্দ নিয়েই ঘরে ফিরতে পেরেছেন তারা।

পুরো ম্যাচে একতরফাভাবে আক্রমণের পর আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। অফসাইডের কারণে দুটি গোল বাতিল না হলে ব্যবধান হতে পারতো আধা ডজন গোলের। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের কিশোররা ছোট ছোট পাস আর স্কিলের পসরা সাজিয়ে কাঁপাতে থাকে লঙ্কানদের ডিফেন্স। প্রথম মিনিটেই গোল পেতে পারতো বাংলাদেশ। তবে ৯ নাম্বার জার্সিধারী সরওয়ার জামান নিপুর গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। সম্মিলিত এক আক্রমণ থেকে লংকানদের বক্সে ঢুকে পড়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে জাল কাঁপান সরওয়ার জামান নিপু। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।

এর ঠিক ৬ মিনিট পরই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে জটলা থেকে বল পেয়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন গোলদাতা নিপু। ২০তম মিনিটে সিলেটের গর্ব সাদ উদ্দিন বক্সের বাইরে থেকে জোরালে এক শট নেন। তবে সাইডপোস্টে লেগে বল ফিরে এলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ।

২৪ মিনিটে লোকাল হিরো সাদের কল্যাণে আবারো আক্রমণে ওঠে বাংলাদেশ। ডান প্রান্ত থেকে দুই লংকান ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক ক্রস করেন বক্সে। তবে আবেদীন রাকিবের প্লেসিং শট চলে যায় পোস্টের বাইরে। খেলার ৩০ মিনিটে খলিল ভুঁইয়ার তীব্রগতির এক শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন লংকান গোলরক্ষক মোহাম্মদ ফাজলান

প্রথমার্ধে ওই এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের ক্ষুধায় মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। তার ফলও পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে (খেলার ৬০ মিনিটে) চমৎকার বোঝাপড়ায় বক্সে ঢুকে বাঁ পায়ের এক জোরালে শটে গোল করেন আবেদীন রাকিব।

১৮ মিনিটে (৬৩ মিনিটে) সরওয়ার জামান নিপুর শট আবারো সাইডপোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে (খেলার ৭৬ মিনিটে) মোহাম্মদ শাওনের কর্ণার কিক থেকে মোহাম্মদ আতিকুজ্জামান দর্শনীয় হেডে গোল করেন। ৪১ মিনিটে (খেলার ৮৬ মিনিটে) আবারো গোল উৎসব বাংলাদেশের। মোহাম্মদ শাওনের ডিফেন্স চেরা পাস থেকে এবার একেবারে ঠান্ডা মাথায় গোল করার কাজটা সারেন সরওয়ার জামান নিপু।

৭০ বছর আগে ফুটবল খেলতেন অর্থমন্ত্রী

0808আনুমানিক ৭০ বছর আগে ফুটবল খেলতেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার বিকাল পৌনে ৫টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ছোটবেলার খেলার কথা স্মৃতিচারণ করে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ফুটবল খেলার জনপ্রিয়তা রয়েছে। এ খেলা নিয়ে শহরে কোন উন্মাদনা না থাকলে গ্রামে-গঞ্জে এখানো জনপ্রিয়তার শীর্ষে ফুটবল। ফুটবল টূর্নামেন্টের আয়োজন করা হলে অনেক দর্শক স্টেডিয়ামে আসেন।’ তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি কখনো ফুটবল খেলোয়াড় ছিলাম না। তবে আনুমানিক ৭০ বছর আগে সিলেট মেডিকেল কলেজ মাঠে আমি ফুটবল খেলতাম।’

ফুটবলে সিলেট বিশেষ ভূমিকা রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সিলেটে একটি ফুটবল ফেডারেশন তৈরি করা হয়েছে।’ উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া ভারত ও শ্রীলংকার খেলোয়াড়দের উদ্দেশ্যে মুহিত বলেন, ‘খেলায় তো জয়-পরাজয় রয়েছে। হার-জিত বড় কিছু নয়। খেলায় অংশ নেয়ার উদ্দেশ্য হলো ফুটবল প্রেমীদের আনন্দ দেয়া।’

এর পর সবাইকে শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও খেলা মধ্য বিরতীর সময় টুর্নামেন্টের অনুভূতির কথা জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুনরায় বলেন, তিনি কোন ফুটবল খেলোয়াড় ছিলেন না। তাই তিনি সিলেট জেলা স্টেডিয়ামে কখনো ফুটবল খেলেনি। তবে তিনি ছোটবেলায় নগরী মেডিকেল রোড এলাকায় ফুটবল খেলেছেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে ফুটবল অত্যন্ত শক্তিশালী ছিলো। অতীতে অনেক দেশ বাংলাদেশে এসে ফুটবল খেলতো। কিন্তু বর্তমানে ফুটবলে কিছুটা পিছিয়ে গেছে। তবে মৃত ঐতিহ্য তিনি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বতর্মান সরকার শুধু অর্থনীতির উন্নয়নই নয়, সব সেক্টরেই উন্নয়ন করবে।’

সিলেটের দর্শকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটের দর্শকরা খুব ভালো। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য নেপাল-বাংলাদেশের খেলার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ওই দিন স্টেডিয়ামের গেইট ভেঙ্গে দর্শক মাঠে প্রবেশ করেছিলো। কিন্তু এরপরও খেলার কোন ধরনের সমস্যা হয়নি। তাই তিনি পুনরায় সিলেটের দর্শকদের উদ্দেশ্যে বলেন- সিলেটের দর্শকরা গুড গুড।

Developed by: