বিভাগ: বিনোদন

প্রেম করছেন মনিকা-চ্যান্ডলার?

ছোট পর্দার জনপ্রিয় যুগল মনিকা-চ্যান্ডলার বাস্তব জীবনেও প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। ‘ফ্রেন্ডস’ খ্যাত কর্টনি কক্স এবং ম্যাথিউ পেরি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ট বন্ধু।

জন ম্যাকডেইডের সঙ্গে কর্টনির বাগদান ভেঙেছেন চলতি মাসের শুরুতেই। আর লিজি কাপলানের সঙ্গে ২০১২ সালে সম্পর্ক ভেঙে যায় পেরির।

এক সূত্র বলছে, “এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে, বাগদান ভেঙে যাওয়ার পর যে অল্প কিছু মানুষকে কর্টনি ফোন করেছেন তাদের মধ্যে ম্যাথিউ একজন।”

সূত্রটি আরো জানায়, এর আগেও খারাপ সময়ে একে অপরের ওপর নির্ভর করেছেন এই দুই তারকা।

বলা হচ্ছে, এই জুটি তাদের সম্পর্ক নিয়ে ধীরে ধীরে এগুতে চান এবং এখন জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে চান না।

বিচ্ছেদের পথে এগুচ্ছেন ক্যাট-রানবির?

শোনা যাচ্ছে রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি বিচ্ছেদ ঘটাটাও অস্বাভাবিক কিছু নয়। আর সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবিরের ঘনিষ্টতাই এর কারণ।

সূত্রের বরাত দিয়ে সেলিব্রিটি গসিপ ওয়েবসাইট নাইনএক্সই বলছে, ‘তামাশা’র প্রচারের কাজে অনেকটা সময় দিপিকার সঙ্গে কাটিয়েছেন রানবির। তাদের ঘনিষ্টতা আর সবার সঙ্গে চোখে পড়েছে ক্যাটরিনারও।

সম্প্রতি জি কিউ ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয় সাবেক প্রেমিকার সঙ্গে রানবিরের কাজ করার বিষয়টি কিভাবে দেখেন তিনি। উত্তরে রানবিরকে ইঙ্গিত করে ক্যাট বলেন, “আমার জীবনে যেসব মানুষ আছেন তাদের ওপর আমি আমার ইচ্ছা চাপিয়ে দিতে পারি না। তাদের নিজস্ব পছন্দ আছে। সেগুলো নিয়ে আমি খুশি নাও হতে পারি, তবে আমি আশা করতে পারি যে তারা পরিপক্ব বা বিকশিত হওয়ার সাথে সাথে তাদের পছন্দও বদলাবে! ”

২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমে পড়েন দিপিকা-রানবির। এক বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে ক্যাটরিনার সঙ্গে জুড়ে যায় রানবিরের নাম।

২০১৪ সালের শেষের দিকে বাবা ঋষি কাপুরের বাড়ি ছেড়ে ক্যাটরিনার সঙ্গে আলাদা অ্যাপার্টমেন্টে বসবাস করা শুরু করেন রানবির।

তার নীল ঠোঁটে চুমু দিয়েছিলেন মা

0111111111বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহানগর দায়রা জজ আদালতে মহানগর পিপির দায়ের করা অভূতপূর্ব রিভিশন শুনানিতে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। এদিন এজলাসে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী।

রিভিশন শুনানির শেষদিকে নীলা চৌধুরী বিচারকের কাছে অনুমতি প্রার্থনা করেন কিছু বলার জন্য। বিচারক কামরুল হোসেন মোল্লা প্রথমে তাকে ওই সুযোগ দিতে না চাইলেও পরে তার আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদের অনুরোধে সুযোগ পান।

সালমান শাহর মৃত্যুদিনের ঘটনা নিয়ে প্রায় ২০ মিনিট এক আবেগময় বক্তব্য দেন নীলা চৌধুরী। বক্তব্যের মাঝে মাঝেই এমন সব চাঞ্চল্যকর বিষয় তুলে ধরেন যেগুলো প্রকাশ করার কারণে নিজের জীবনাশঙ্কার কথাও ব্যক্ত করেন। বক্তব্যে আবেগ-অনুভূতি, অপত্য পুত্রস্নেহ এবং আইনগত ও তদন্তের অনেক ফাঁক ফোঁকরও তুলে ধরে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন নীলা চৌধুরী।

তিনি বলেন, ওইদিন তার স্বামী যাওয়ার কিছুক্ষণ পর তিনিও যান সালমানের বাসায়। গিয়ে দেখেন সালমানের শরীরে তেল ঘষছে দু’জন। ওই সময় তার পরনে একটি শর্টপ্যান্ট, নীল রঙের আন্ডাওয়্যারটির প্রান্ত চোখে পড়ছিল, গায়ে হলুদ গেঞ্জি, হাতে দেড় লাখ টাকা দামের ঘড়ি এবং গলায় কয়েক ভরি ওজনের লকেটযুক্ত একটি সোনার চেইন। তিনি ভাবতেই পারছিলেন না ছেলে মারা গেছে। দেখছিলেন ছেলের ঠোঁট দুটো নীল হয়ে গেছে। তিনি বারবার ডাকছিলেন, ‘ইমন! ওঠো বাবা ওঠো। আমি তোমার মা বলছি। তোমার কী হয়েছে বাবা!’ একথা বলেই তিনি সালমানের নীল হয়ে যাওয়া ঠোঁটে চুমু দিয়েছিলেন। অনেক কথার শেষে নীলা চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বিচারকের কাছে মামলাটি তদন্তের একটি আদেশ দেয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘আপনারও সন্তান আছে, যদি এই সুযোগ যদি না দেন তবে কেয়ামতের দিন বিচারক এ জন্যে দায়ী থাকবেন।‘

এ নিয়ে মোট তিনটি ধার্য তারিখে একটি বিষয়ের উপর রিভিশন শুনানি হলেও বিচারক কোন আদেশ না দিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন।

এদিনও সালমান শাহরা ভক্তরা ব্যানার নিয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনের খোলা চত্বরে বিচার চেয়ে বিক্ষোভ দেখায় এবং অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে গত ২৭ অক্টোবর, ১৩ অক্টোবর, এবং ২৯ সেপ্টেম্বর এই রিভিশন মামলায় শুনানি অনুষ্ঠিত হয়।

এদিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল্লা আবু উপস্থিত থাকলেও তিনি কোন কথাই বলেননি। তার পক্ষে শুনানি করেন, সাবেক মহানগর পিপি ও বিশিষ্ট আেইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। নীলা চৌধুরীর পক্ষে অন্ততঃ ৫ জন নিয়োজিত আইনজীবী ও তাদের সহযোগীরা এবং আদালতে উপস্থিত জনা পঞ্চাশেক আইনজীবীর সহানুভূতি থাকলেও রাষ্ট্রপক্ষে (মহানগর পিপি আব্দুল্লা আবুর পক্ষে) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী একাই লড়ে যান অত্যন্ত দৃঢ়তার সাথে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আাদলতের সামনে দাঁড়িয়ে এই রিভিশন দায়ের করায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে আসামিদের পক্ষাবলম্বনের গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন নিহতের মা নীলা চৌধুরী।

ওইদিন সালমান শাহ হত্যা মামলায় র‌্যাবের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন দায়ের করায় থেমে যায় তদন্ত। উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের ১১/বি নিউস্কাটন রোর্ডের স্কাটন প্লাজার বাসান নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামেলি পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিংসকরা মৃত ঘোষণা করেন।

নাট্যায়ন সিলেটের ‘মধ্যরাতের বৃষ্টি’ নাটকের মহড়া শুরু

03সিলেটের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নাট্য সংগঠন নাট্যায়ন সিলেট’র ‘মধ্যরাতের বৃষ্টি’ নাটকের মহড়া শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শারদা হলের একটি মহড়াকে এ মহড়া শুরু হয়।
রুহুল আজাদ চৌধুরী রচিত ‘মধ্যরাতের বৃষ্টি’ নাটকটির নির্দেশনায় রয়েছেন নাট্যায়ন সিলেটের সাবেক সভাপতি ও সিলেটের প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনির আহমদ।
এদিকে, রাত ৮টায় মহড়া শেষে নাট্যায়ন সিলেটের সকল সদস্যের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পক সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নাট্যায়ন সিলেটের সাবেক সভাপতি মনির আহমদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি রওশন আরা মনির রুনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য নুরুল হক শিপু, তন্ময়, তুহিন খান, কামরুল চৌধুরী, লোকমান আহমদ, জাহানারা জানু, ডলি আক্তার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে এ কে এম বদরুল ইসলাম, আমির হোসেন মুল্লা, নেছার আহমদ ও শাহজাদা মিয়ার প্রাথমিক সদস্য পদ ঘোষণা করা হয়।
এছাড়াও মুক্তিযুদ্ধের স্বপরে নাট্য আন্দোলন গড়ে তুলতে নাট্যায়নে নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্র“প থিয়েটারের আদর্শে কাজ করতে আগ্রহী তরুন-তরুণীদের সংগঠনের ০১৭৩৭-৪০১৩১৭ ও ০১৭১২-২৫৪১৭২ নম্বরে যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহের জন্য আহবান করা হয়েছে। নতুন সদস্যদের নিয়ে কর্মশালার মাধ্যমে মঞ্চ নাটকের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি

অভিনয়ে শাহরুখ পুত্র আরিয়ান

73121032f4143f75c03a44b64d6c5bd1বলিউডের কিং শাহরুখ খানের ছেলে বলে কথা। একে তো তারকার সন্তানরা সব সময় থাকেন খবরের শিরোনামে। রূপালী পর্দায় আসার আগেই শাহরুখের পুত্র আরিয়ান খানকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। কখনও বাবার মতো সিক্স প্যাক অ্যাব তৈরি করেন। কখনও বা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে বিশেষ বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পরা। এই সব নিয়ে যেন এই বছর জুড়েই ছিলেন পেজ থ্রিতে।

এ বার আরিয়ানের নতুন ‘গথিক লুক’ নিয়ে এসেছে খবরের শিরোনামে। সম্প্রতি আরিয়ানের লেদার জ্যাকেট পরা একটি ছবি নিয়ে জোর আলোচনা চলছে ওয়েব দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে ঘন কাজল পরে রয়েছেন তিনি। গথিক স্টাইলে বেশ মানিয়েছে শাহরুখ পুত্রকে।

বলিউডে জোর গুঞ্জন চলছে, তবে কি বাবার মতোই অভিনয়ে আসতে চলেছেন তিনি? তারই আগাম প্রচারের জন্যই কি নয়া লুকের ছবি শেয়ার করেছেন আরিয়ান? যদিও এ প্রশ্নের সদুত্তর এখনও পাওয়া যায়নি। তবে বলিউডের একাংশ মনে করছেন, ভবিষ্যতে শাহরুখের মতোই অভিনয়কেই পেশা হিসেবে নেবেন আরিয়ান। এটা তারই আগাম ইঙ্গিত।

সেলিম আল দীন জন্মোত্সব

004বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল আয়োজন করতে যাচ্ছে ‘সেলিম আল দীন জন্মোত্সব’। আগামী ১৮ আগস্ট জাতীয় নাট্যশালায় শুরু হবে দুই দিনব্যাপী এই উত্সব।

সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। এছাড়া সকাল ৮টায় থাকবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাস যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।

উত্সবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এ উত্সবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চ সারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা ও ‘নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।

ঐশী ও স্মরণের এ প্লাস, পড়শি পেলেন এ

09এবারের এইচএসসি পরীক্ষায় কণ্ঠশিল্পীদের মধ্যে জিপিএ-৫ (এ প্লাস)পেয়েছেন ঐশী ফাতিমা তুজ জাহরা ও নোশিন তাবাসসুম স্মরণ। আর সাবরিনা পড়শি পেয়েছেন ৪.৬৭ (এ)। তাদের মধ্যে পড়শি ও স্মরণ দু’জনই রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী ছিলেন। আর ঐশী পরীক্ষা দিয়েছিলেন নোয়াখালী সরকারি কলেজ থেকে।

তিন গায়িকাই সুসংবাদটি ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্টে ভক্ত ও অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেছেন। পড়শি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। নিজের ফলাফল নিয়ে আমি খুবই খুশি। আর অ্যাকাউন্টিং করতে হবে না! দারুণ লাগছে।’

সিঙ্গাপুর থেকে স্মরণ লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির ফলাফল ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। এটা আমার জন্য সত্যিকার অর্থেই উপভোগ্য ব্যাপার। আজ সিঙ্গাপুরের ৫০ বছর পূর্তি হলো। এই দিনটি আমার ভালো ফলাফলের খবর নিয়ে উদযাপন করছি। প্রথমেই ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। এরপর মা-বাবাকে ধন্যবাদ দেবো। আমার আত্মীয়স্বজনদেরকেও ধন্যবাদ। আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমার পাশে সবসময় ছিলেন। বন্ধুরা আমার জন্য দোয়া করো।’

ঐশী লিখেছেন, ‘আজ (৯ আগস্ট) এইচএসসির রেজাল্ট ঘোষণা করা হলো। আমি জিপিএ-৫ পেয়েছি। আলহামদুলিল্লাহ। খুশি। খুশি। খুশি! এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’

পড়শি ও স্মরণ পরিচিতি পেয়েছেন চ্যানেল আইয়ের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে। আর মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে গানে নাম লেখান ঐশী।

বলিউডের পাঁচটি পরকীয়া প্রেমের কাহিনী

09সিনেমায় তাঁদের কেমিস্ট্রি ছিল সুপার হিট। কিন্তু কখন পর্দার এই প্রেম বাস্তব হয়ে উঠল নিজেরাও বুঝতে পারেননি তাঁরা। কিন্তু অজান্তে আসা এই প্রেমে থেকেই গেল অন্ধকারে। পরিণতি মেলেনি সেই কাহিনীর। চোখ রাখব বলিউডি সেলেবদের সেই গোপন প্রেমকাহিনীর দিকে। যারা বিয়ের পড়েও জড়িয়েছে অন্য সম্পর্কে।

অমিতাভ-রেখা
রিল দুনিয়ায় অমিতাভ-রেখার রসায়ণ জমে ক্ষীর। আর এরই ছাপ পড়তে শুরু করে রিয়েল লাইফেও। ‘দো আনজানে’ ছবিটি করার সময় দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তখন অমিতাভের বিয়ে হয়ে গিয়েছে, জয়া ভাদুরি তাঁর স্ত্রী। শোনা যায়, আলাপ ছবির শুটিংয়ের সময়, রেখার বান্ধবীর একটি বাংলোয় দুজনে নিয়মিত দেখা করতেন। খুন পসিনা, ইমান ধরম, গঙ্গা কি সউগন্ধ, মুকাদ্দর কা সিকন্দর, মিস্টার নটওরলাল, সুহাগ ছবি করার সময় এই সম্পর্ক আরও জোরদার হয়ে ওঠে। এই কথা জয়ার কানে আসতেই তিনি রেখার সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলেন, “রেখাকে স্পষ্ট জানিয়ে দেন কোনও মতেই তিনি স্বামী অমিতাভের সঙ্গে সম্পর্কও ভাঙবেন না ও তাঁকে ছাড়বেন না”। এরপর সিলসিলা ছবি তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে ছবিতে চিত্রনাট্যেও রেখা, অমিতাভ এবং জয়ার ত্রিকোণ প্রেমের গল্প ফুটে ওঠে। এই ছবির পরই দুজনের সম্পর্কে দাড়ি পরে যায়।

কঙ্গনা-আদিত্য
একসময়ে পেজ থ্রি-এর হেড-লাইন ছিল আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনার প্রেমকাহিনি। স্ত্রী জরিনা ওয়াব থাকা সত্ত্বেও বয়সে অনেক ছোট কঙ্গনা রানাউতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আদিত্য। কিন্তু কঙ্গনাকে মারধর করা এবং একাধিক সম্পর্ক জড়িয়ে থাকার জন্য এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন কুইন।

শ্রীদেবী-মিঠুন
গোপন সম্পর্কে সবার থেকে এগিয়ে আছেন শ্রীদেবী। যোগিতা বালির সঙ্গে বিয়ের পর শুরু হয় মিঠুন-শ্রীদেবীর প্রেম পর্ব। এমনও শোনা যায় গোপনে বিয়েও করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। এই খবর জানার পর যোগিতা বালি আত্মহত্যা করতে গেলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন মিঠুন ও শ্রীদেবী। পরে বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শ্রীদেবীকে সাহায্য করার জন্য বাড়িতে আশ্রয় দেন। তিনি জানতেন না তাঁর পিঠের পিছনেই শ্রীদেবী ও তাঁর স্বামীর মধ্যে অন্য সম্পর্ক গড়ে উঠছে। গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেব। এরপরই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন মোনা ও বনি।

সঞ্জয় দত্ত ও মাধুরী
প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরই মাধুরীর সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক তৈরি হয়। রিয়েল লাইফের এই প্রেম ধরা পড়ে রিল লাইফেও। তবে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে সঞ্জয় ধরা পরার পর ইতি হয় এই প্রেমকাহিনি। এরপর ১৯৯৯ সালে ডাঃ নেনেকে বিয়ে করেন মাধুরী। সঞ্জয় অবশ্য মাধুরীর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর দু’বার বিয়ে করেছেন। রিহা পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমান স্ত্রী মান্যতাকে নিয়ে আছেন খলনায়ক।

হৃতিক-কারিনা
ছোট বেলার থেকে নাকি সুজানের সঙ্গে প্রেম করতেন হৃতিক। কিন্তু বিয়ে না করলেও সুজানের সঙ্গে সম্পর্ক থাকা কালেই কারিনার সঙ্গে প্রেম করতেন নায়ক। পরে অবশ্য সাইফ আলি খানকে বিয়ে করে সুখে জীবনযাপন করছেন কারিনা। সম্প্রতি হৃতিকের সঙ্গে সুজানের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।

কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমীন আর নেই

005এক সময়ের জনপ্রিয় গায়িকা ফরিদা ইয়াসমিন আর নেই। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তির দুসপ্তাহ পর তিনি মারা যান বলে তাঁর পরিবার সূত্র জানিয়েছে।

ফরিদা ইয়াসমিন কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন ও সাবিনা ইয়াসমীনের বোন। তাদের পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তারা পাঁচ বোনের মধ্যে চার বোনই গান করেন।

নীলুফা ও সাবিনা ছাড়া আরেক বোন ফওজিয়া খানও কণ্ঠশিল্পী।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতে ফরিদার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল লাশ সেগুনবাগিচার বাসায় নেওয়ার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
– See more at: http://www.deshebideshe.com/news/details/54890#sthash.TzoydWeo.dpuf

অবশেষে ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’

001অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’। আগামী ৪ সেপ্টেম্বর সারা দেশে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে নির্মাতা নজরুল ইসলাম খান জানিয়েছেন।

সিনেমাটিতে পোশাক শ্রমিক ‘রেশমা’র চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন সাইমন সাদিক। সিনেমাতে সাইমন অভিনীত চরিত্রটির নাম টিটু।

নানা জটিলতার কারণে দীর্ঘ দিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। বেশ কিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ন প্রভৃতি নিয়ে আপত্তি তোলেন সেন্সর বোর্ড। এর পর সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে কিছু দৃশ্য সংশোধনের পর ১১ জুন সিনেমাটিকে ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

Developed by: