বিভাগ: বই পত্র

থানায় ঢুকে নারী পুলিশের শ্লীলতাহানি

76989ভারতের পশ্চিমবঙ্গের একটি থানায় উর্দি পরা এক নারী পুলিশকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রবিবার উত্তর ২৪ পরগণার সোদপুরের ঘোলা থানায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এবেলা জানায়, রাতে সোদপুরের এইচ বি টাউনের সি ব্লকে প্রকাশ্যে মদ্যপান ও নারীদের কটূক্তি করছিল একদল যুবক। ঘোলা থানায় গিয়ে গোটা বিষয়টি বিস্তারিত জানাতেই ওই যুবকদের ধরতে অভিযানে নামে পুলিশ। পুলিশ দেখে কয়েকজন যুবক পালাতে সক্ষম হলেও এলাকাবাসীর হস্তক্ষেপে ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের অভিযোগ, থানার ভেতরেই কর্তব্যরত এক নারী পুলিশকর্মীর শ্লীলতাহানি করে ওই যুবকেরা। ওই নারী পুলিশকর্মীকে নিয়ে নানা রকম কটূক্তিও করতে থাকে তারা। আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬, ১২০-বি, ৩৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

বিছানায় শুয়ে মোবাইল টিপছেন? জানেন কি ক্ষতি হচ্ছে!

76982রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার অভ্যাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ঠিক কী ধরনের ক্ষতি হয় এর ফলে?

ইউসিএলএ স্কুল অফ মেডিসিনের গবেষক দলের প্রধান ডাক্তার ড্যান সিগাল এমন প্রশ্নের জবাবে বলছেন, ‘আসলে মোবাইল ফোনের স্ক্রিন থেকে যে নীল ও সাদা আলো বিচ্ছুরিত হয়, তা মানুষের মস্তিস্ক থেকে মেলাটোনিন নামের হরমোনের ক্ষরণে বাধা দেয়।

আর এই হরমোনই শরীরকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। ফলে স্বভাবতই সেই মেলাটোনিন ক্ষরণে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অনিদ্রা এবং ঘুমের অভাব দেখা দেয়। ’

কিন্তু ঘুম কম হলেই বা ক্ষতি কী? সেই প্রশ্নের উত্তর দিয়েছে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়েছে, যারা দিনে আট ঘণ্টার কম ঘুমোন, তাদের অস্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ১৫ শতাংশ বেড়ে যায়। অর্থাৎ ঘুমনোর আগে মোবাইল ঘাঁটার অর্থ, অস্বাভাবিক এবং অকাল মৃত্যুকে কাছে ডেকে আনা।

ডাক্তার সিগাল বিস্তারিত ব্যাখ্যা-সহ জানান, ‘মোবাইল স্ক্রিন থেকে যে ফোটন-প্রবাহ চোখের দিকে আসে, তা আমাদের মস্তিস্কে ক্রমাগত এই বার্তা পাঠায় যে, ‘জেগে থাকো’। তার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। অর্থাৎ ঘুম কমে যায়, অথবা প্রয়োজনীয় গভীর ঘুম থেকে বঞ্চিত হয় শরীর। তার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। ডায়বেটিস, স্থূলতা, হার্টের রোগ এমনকী ক্যানসারের সম্ভাবনা পর্যন্ত নিদ্রাল্পতার কারণে বৃদ্ধি পায়। এছাড়াও ক্লান্তি, অবসাদ কিংবা যৌন ইচ্ছা হ্রাসের মতো সমস্যাও দেখা দেয়। ‘

ডিপজলের ছবিতে অমৃতা!

76980চিত্রনায়িকা অমৃতা খান এবার মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবিতে ডিপজল ও বাপ্পির বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন ডিপজল নিজেই। ছবির শুটিং ১ জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে ৩১ ডিসেম্বর সাভারের দীপুভিলা শুটিং হাউসে এর মহরত অনুষ্ঠিত হবে।

অমৃতা প্রথমবারের মতো ডিপজলের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তাই বেশ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। ছবিতে আমার চরিত্র নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে এতটুকু বলতে পারি, খুব সুন্দর একটা গল্পের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

ছবিতে যুক্ত হলেন কীভাবে—জানতে চাইলে অমৃতা বলেন, ‘ডিপজল ভাই ফেসবুকে আমার ছবি দেখে পছন্দ করেছেন। আমার এর আগের অভিনীত চলচ্চিত্রগুলো সম্পর্কে খোঁজখবরও নেন তিনি। তারপর তিনি একদিন আমাকে দেখা করতে বলেন। আমিও দেখা করি। এরপর সরাসরি আলাপের পরে তিনি আমাকে এই চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব দেন। আমি অনেক আগে থেকেই ডিপজল ভাইয়ের ভক্ত ছিলাম। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ তাই হাতছাড়া করতে চাইনি।’

নায়ক বাপ্পি প্রসঙ্গে অমৃতা বলেন, “বাপ্পির সঙ্গে এর আগে আমি ‘গুণ্ড : দ্য টেররিস্ট’ নামের একটি ছবিতে অভিনয় করেছি। আমাদের দুজনের ভালো বোঝাপড়া আছে।

আশা করছি, আমরা ভালো কিছু করতে পারব। বছরের শুরুতে বড় একটা ছবির কাজের মধ্য দিয়ে পথচলা শুরু করতে যাচ্ছি। এ কারণে প্রত্যাশাও অনেক। ডিপজল ভাইয়ের প্রযোজনায় যাঁরা এর আগেও ছবিতে কাজ করেছেন, তাঁরা সবাই চলচ্চিত্রে শক্ত একটা অবস্থান করেছেন। আশা করছি, আমিও সেটা করতে পারব।”

দীর্ঘদিন ধরে মনোয়ার হোসেন ডিপজল নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। চলতি বছরে ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি সর্বশেষ মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

সিলেটে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

76960সিলেটে জেলা পরিষদ নির্বাচনের দিনসহ আগের দু’দিন মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাতে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা (মিডিয়া) জানান- ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচন-১৬ উপলক্ষে সিলেট সদর উপজেলার কোতোয়ালি মডেল থানাধীন মদন মোহন কলেজ, সিলেট এবং দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলাবাজার থানাধীন ইছরাব আলী হাই স্কুল ও কলেজ, কুচাই, মোগলাবাজার, সিলেট ভোট কেন্দ্র সমূহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান- উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে আজ (মঙ্গলবার) মধ্যরাত ১২ টা থেকে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এসএমপি’র পুলিশ কমিশনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়েছে- নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই উপরোক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।

নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দক্ষিণ সুরমায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

76994দক্ষিণ সুরমার মোগলাবাজারের ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় লুটকৃত মালামাল ও অস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জলকরকান্দি এলাকার স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করেছে।  আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মোগলাবাজারের ভাঙ্গি গ্রামের জনৈক মল্লিকের বাসায় পনের-বিশ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতি শেষে মালামাল নিয়ে পালানোর সময় একই থানার জলকরকান্দি এলাকায় স্থানীয়দের সহায়তা ৯ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে মোগলাবাজার থানায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা সবাই আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য। তারা দলবদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করত। এদের মধ্যে বাগেরহাট জেলার ২ জন, ব্রাক্ষ্মনবাড়িয়ার ১ জন, ফেনীর ১ জন, সুনামগঞ্জের ১জন এবং সিলেটের গোলাপগঞ্জের ৪ জন রয়েছেন। বাকিদের ধরতে ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সংসার ভাঙল সংগীতশিল্পী সালমার

74629সংগীতশিল্পী সালমা ও তাঁর স্বামী শিবলী সাদিকের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার  সালমা ও তাঁর স্বামী সাংসদ শিবলী সাদিকের মধ্যে বিচ্ছেদ হয়েছে। গত ২০ নভেম্বর   সালমা  ও  শিবলী সাদিকের  পরিবারের উপস্থিতিতে  বিচ্ছেদের সব কার্যক্রম সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন শিবলী সাদিক নিজেই।

বিচ্ছেদের কারণ জানিয়ে শিবলী সাদিক বলেন, ‘আমি আসলে বিবাহ  বিচ্ছেদ চাইনি। সালমার কারণে বিচ্ছেদের পথে  হাঁটলাম আমরা।  সালমা চায় গান করতে।  আমিও সেটা চেয়েছি  কিন্তু সালমা  নিজের বাচ্চার যত্নের  থেকেও গানকে  বেশি গুরুত্ব দিচ্ছে।  এটা আমি ইতিবাচক ভাবে মেনে নিতে পারছি না।  আরো  কিছু বিষয় আছে যা আমি শেয়ার করতে চাই না।’

সালমা ও সাদিকের একমাত্র কন্যা স্নেহা এখন নার্সারিতে পড়ে। মেয়েটি এখন থেকে শিবলী সাদিকের কাছে  থাকবেন বলে জানান তিনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে সালমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে সালমা ও শিবলী সাদিকের বিয়ে সম্পন্ন হয়েছিল।

সংবিধান রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে : সিলেটে প্রধানমন্ত্রী

indexপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে কর্তব্যপরায়ণ, শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের সম্পদ। মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। তাই পেশাগতভাবে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে দক্ষ, সৎ ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।

প্রধানমন্ত্রী বুধবার দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর জন্য যতো জনবল প্রয়োজন, যুদ্ধ সরঞ্জাম যা যা প্রয়োজন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন সেসব সরঞ্জাম আমরা দিচ্ছি। বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদী সংলগ্ন এলাকায় লেবুখালী সেনানিবাসে একটি পদাতিক ডিভিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হয়েছে। কক্সবাজারে রামুতে আরেকটি পদাতিক ডিভিশন গড়ে তোলা হয়েছে। সারা বাংলাদেশে এভাবে পদাতিক ডিভিশন গড়ে তুলে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সামগ্রিক অর্থৈনেতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, ১৭ পদাতিক ডিভিশনের ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলিত হলো। আজ সেনাবাহিনীর জন্য অত্যন্ত আনন্দের দিন, পরিপূর্ণতা অর্জনের দিন। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে এ ডিভিশনকে আরো শক্তিশালী করে গড়ে তুলবেন এবং একইসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করবেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, শুধু দেশের অভ্যন্তরে না, বাংলাদেশের বাইরেও শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে কর্মরত সৈনিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

সৈনিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সৎ, কষ্টসাধ্য, ঝুঁকিপূর্ণ জীবনের ব্যাপারে আমরা অবগত রয়েছি। এজন্য আপনাদের বিভিন্ন কল্যাণের বিষয়গুলো আমাদের বিবেচনায় রয়েছে। সেনাবাহিনীর সকল সদস্যদের বেতন বৃদ্ধি করা হয়েছে, রেশন বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এর বাইরে সারা দেশে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যাতে আপনাদের সন্তানরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে।

মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিপাগল আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অকুতোভয়, তেজদ্বীপ্ত ও দেশপ্রেমী সেনাবাহিনী চরম আত্মত্যাগের মাধ্যমে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিল।

আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণ এবং সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসাবে নতুন পদাতিক ডিভিশন ও বেশ কিছু ব্রিগেড প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদি ও জনবলের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

ফোর্সেস গোল-২০৩০ এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ফোর্সেস গোলের আওতায় ইতোমধ্যেই সেনাবাহিনীর সাঁজোয়া কোরের অত্যাধুনিক ট্যাংক, গোলন্দাজ বাহিনীর কামান, আকাশ প্রতিরক্ষার অংশ হিসাবে মিসাইল সিস্টেম, পদাতিক বাহিনীর ট্যাংক বিধ্বংসী মিসাইল এবং আর্মি এভিয়েশনের যুদ্ধবিমান ও হেলিকপ্টার সেনাবাহিনীতে যোগ করেছে নতুনমাত্রা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও সীমিত সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আজ বিশ্বব্যাপী এ দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পেয়েছে।

দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে যুগোপযোগী সেনাবাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ৯৬ সালে সরকারে এসেই সেনাবাহিনীকে একটি জ্ঞানভিত্তিক পেশাদার বাহিনী হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের নৈতিক ও মানসিক শক্তি এবং পেশাগত জ্ঞান বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি।

এর আগে বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে বেলা ১১টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গাড়িবহর হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বেলা ১১টা ৩৫ মিনিটে গাড়িবহর শাহজালাল (র.) এর মাজারে এসে পৌঁছান। পরে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সেখানে মাজার জিয়ারত শেষে বেলা ১টার দিকে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমনে মধুর বিড়ম্বনায় সিলেটের ব্যবসায়ীরা…

74397প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে সিলেট এসে পৌঁছেছেন। রাজনৈতিক কোন কর্মসূচি না থাকলেও তার এই সফরে মধ্যে রয়েছে- শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত এবং জালালাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তাঁর গাড়িবহর যেসব সড়ক দিয়ে যাবে সেগুলোতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া বন্ধ রাখা হয়েছে সেসব সড়কের দোকান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোও। ফলে মধুর বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ী। কেননা; বিকেল চারটার আগে দোকান খুলতে পারবেন না তারা।

আর বন্ধ রাখার এমন ঘোষণা এসেছে সকাল দশটায়। ফলে তারা অনেকটাই বিড়ম্বনায়। তবে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রশাসনের এমন সিদ্ধান্তকে হাসিমুখেই মেনে নিয়েছেন তারা।
একদিনের সফরে সিলেট এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখান থেকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তর ১১ পদাতিক ব্রিগেডসহ ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।

বাসিয়া প্রকাশনীতে আমেরিকার মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক বিশ্বজিৎ সাহা

001গতকাল ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেটের স্টশনরোডস্থ বাসিয়া প্রকাশনীতে আমেরিকার নিউইয়র্কে অবস্থিত মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক বিশ্বজিৎ সাহা আসে। বিশ্বজিৎ সাহা বহির্বিশ্বে প্রথম বাংলা বইমেলার আয়োজন। যে মেলা প্রতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় এবং এই মেলায় বাংলাদেশের কবি সাহিত্যিক প্রকাশকরা অংশগ্রহণ করেন। বহির্বিশ্বে বাঙালির প্রাণের বইমেলার উদ্যোক্তা হিসেবে তিনি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই বাংলাদেশ সহ প্রবাসে তার ব্যাপক জনপ্রিয়তা সৃজনশীল মানুষের কাছে।
বিশ্বজিৎ সাহা হঠাৎ করে বাসিয়া প্রকাশনীতে আসলে প্রকাশনীর স্বত্বাধিকারী ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান। বহিবির্শ্বে বাসিয়া প্রকাশনীর বইয়ের প্রচারে তাঁর সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মতিউর রহমান মতি, গল্পকার হাবিব আহমদ এহসান, ছড়াকার অজিত রায় ভজন, শিক্ষক ও গল্পকার জয়নাল আবেদীন, শিশু সংগঠক ও গীতিকার হরিপদ চন্দ, ছড়াকার সুব্রত দাশ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি দেওয়ান মতিউর রহমান খান, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কণ্ঠশিল্পী এন এম নূরুল, কবি আবদুস সামাদ, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, শিক্ষক হুমায়ূন কবীর, কবি ফখরুল আল হাদী, শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন, কবি রওনক আহমদ এনাম, কবি এম আলী হোসাইন, আকরাম হোসেন, কবি নূর আলম বেগ প্রমুখ।

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার আলোচনা সভা অনুষ্টিত

1

 

 

 

 

 

 

2

 

১৫ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ঘটিকায় ইষ্ট লন্ডনের ব্রিকলেনস্থ আমার গাওঁ রেষ্টরেন্টে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংঘঠনের সভাপতি ফখর উদ্দীন ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুক্তার সাইস্তার পরিচালনায়
সভার শুরুতে কোরান থেকে তেলাওয়ত করেন চন্দন মিয়া । উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার নাম পরির্বতন করে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট নাম করণ করা হয় এবং লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার সাবেক কমিটি বিলুপ্তি ঘোষনা করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করায় হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আব্দুল মুক্তার সাইস্থা আহবায়ক, মকসুদ রহমান যুগ্ন আহবায়ক, রফিক উদ্দীন যুগ্ন আহবায়ক, শহিদুল ইসলাম যুগ্ন আহবায়ক, এম মোসাইদ খান সদস্য ছাদেক আলী সদস্য এবং দুলাল মিয়া সদস্য। সংগঠনের টাস্টি সদস্য ফি ২৫০ পাউন্ড নির্ধারণ করে আবহবায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্য টাস্ট এর সদস্য সংগ্রহের জন্য সময় বেধে দেওয়া হয়। উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার বিগত দিনের বিভিন্ন সফল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, সর্বজনাব আসিক মিয়া, আব্দুল হক আবু, এছাড়াও বক্তব্য রাখেন, মকসুদ রহমান, মোঃ চন্দন মিয়া, ফারুক আহমদ, রফিক উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, আনছার আহমেদ, এম মোসাইদ খান,সাইস্তা মিয়া, ছাদেক আলী, খলকু মিয়া, আলী আহসান খান, ফয়ছল আহমেদ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে নৈশভৈাজ পরিবেশন করা হয়।

 

 

Developed by: