ব্রাজিলের আক্রমণভাগ ফর্মে নেই। তাতেও অবশ্য ব্রাজিলের কোপা আমেরিকার ফাইনালে যাওয়া রুখতে পারেনি পেরু। নেইমারের দারুণ নৈপুণ্যে ব্রাজিলকে লিড এনে দেন লুুকাস পাকুয়েতা। সেই লিড ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। নিশ্চিত হয় ব্রাজিলের টানা দ্বিতীয় ফাইনালে ওঠা। গত আসরে পেরুকে হারিয়েই শিরোপা জেতে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালেও ব্রাজিলের ত্রাতা ছিলেন পাকুয়েতা। তার একমাত্র গোলেই চিলিকে হারিয়েছিল দশ জনের ব্রাজিল।
১৪ বছর পর সম্ভাবনা জেগেছে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের।
আগামীকাল দ্বিতীয় সেমিতে কলম্বিয়াকে আর্জেন্টিনা হারালেই দেখা মিলবে কাঙ্ক্ষিত দ্বৈরথের। আগামী রোববার মারাকানায় হবে ফাইনাল। কোপা আমেরিকার ফাইনালে শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল।
বলতে গেলে ব্রাজিলকে একাই টানছেন নেইমার। আসরে ব্রাজিল করেছে ১২ গোল। যার ৫টিতেই অবদান নেইমারের। ২ গোল ও ৩ অ্যাসিস্ট। জিতেছেন তিনটি ম্যাচসেরার পুরস্কার। ২০১৯ কোপা আমেরিকায় শিরোপাজয়ী ব্রাজিল দলে ছিলেন না নেইমার। ইনজুরি ছিটকে দিয়েছিল তাকে। তাই এখনো কোপার শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি নেইমারের। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্ম ব্রাজিলকে স্বপ্ন দেখাচ্ছে দশম কোপা আমেরিকা জয়ের।
রিও ডি জেনিরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে দুই অর্ধে দুইরকম খেলেছে ব্রাজিল। প্রথম ৪৫ মিনিট দাপুটে খেললেও বিরতির পর মনযোগী হয় লিড ধরে রাখায়। ম্যাচের শুরু থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ২০ মিনিটের মধ্যেই গোলমুখে পাঁচটি শট নেয় সেলেসাওরা। সবগুলোই ছিল লক্ষ্যে। পেরু গোলরক্ষক পেদ্রো গাইয়েসে একাই ঠেকিয়েছেন সব শট। নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনটি। গোলবঞ্চিত করেছেন নেইমার, কাসেমিরো ও রিচার্লিসনকে। ব্রাজিল লিড নেয় নেইমার জাদুতে । বামপ্রান্ত দিয়ে দারুণভাবে ডি বক্সে ঢুকে পড়েন নেইমার। তিন ডিফেন্ডারকে পায়ের কারুকাজে পরাস্ত করে মাইনাস বাড়ান লুকাস পাকুয়েতার উদ্দেশ্যে। অরক্ষিত পাকুয়েতা লক্ষ্যভেদ করতে ভুল করেননি। জাতীয় দলের হয়ে পঞ্চম গোল অলিম্পিক লিঁও মিডফিল্ডারের। ব্রাজিলের জার্সিতে প্রথমবার টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। আসরে তৃতীয় অ্যাসিস্ট করেন নেইমার। চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জয়সূচক গোলটি এসেছিল পাকুয়েতার পা থেকেই।
বিরতির পর খোলস ছেড়ে বেরোয় পেরু। দেশের মাটিতে কোপা আমেরিকায় ব্রাজিলের সর্বশেষ পরাজয় এই পেরুর বিপক্ষেই, তা সেই ১৯৭৫ সালে। দ্বিতীয়ার্ধে পেরু সেই স্মৃতি ফিরিয়ে আনার কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। পেরুর দারুণ দুটি প্রচেষ্টা থামিয়েছেন ব্রাজিল গোলরক্ষক এডারসন। ব্রাজিলের হয়ে আগের ছয় প্রতিযোগিতামূলক ম্যাচে অরক্ষিত রেখেছিলেন গোলপোস্ট। সপ্তম ম্যাচে দারুণ দুটি সেভে ব্রাজিলের ফাইনাল নিশ্চিতে বড় অবদান ম্যানচেস্টার সিটি গোলরক্ষকের।
কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র করে উরুগুয়ে। কিন্তু টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালে স্থান করে নিয়েছে কলম্বিয়া।
এক লিওনেল মেসি ছাড়া নাকি আর্জেন্টিনা দলে কিচ্ছু নেই। আর্জেন্টিনার সমালোচকরা বলেন এমন কথা। কথাটা যে একেবারে ভিত্তিহীন তাও কিন্তু না। ইকুয়েডরকে আর্জেন্টিনা হারালো ৩ গোলে, সবগুলোতেই অবদান ওই এক মেসির।
পুসকাস অ্যারেনায় কমলা উৎসব হয়নি। সব আলো কেড়ে নিয়েছে চেকরা। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেক রিপাবলিক।
৩৪-এ পা রাখলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পৃথিবীব্যাপী কোটি ভক্ত নানা মাধ্যমে এ দিনে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। বাদ যান নি তার সতীর্থরাও। জন্মদিনের শুরুর ক্ষণে তাকে ঘুম থেকে তুলে চমকে দিয়েছেন অ্যাগুয়েরো-ডি মারিয়ারা। ওদিকে, আর্জেন্টিনার বিখ্যাত ব্যান্ড লস পালমেরাস মেসিকে নিয়ে বানিয়েছেন গান। সেটি আবার নিজের ভেরিফাইড পেইজে শেয়ারও দিয়েছেন লিও। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অগণিত সমর্থকদের প্রতি।
এবারের ইউরো কাপে যেন রেকর্ড গড়ার খেলায় মেতেছেন পর্তুগালের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি ম্যাচেই গড়ছেন একের পর এক রেকর্ড। যার ধারাবাহিকতায় গ্রুপপর্বের শেষ ম্যাচে জোড়া গোলের মাধ্যমে করলেন বিশ্ব রেকর্ড।
অধিকাংশ সময়ে খেলা হলো ফিনল্যান্ডের সীমানায়। সেই অনুযায়ী বেলজিয়ামের হেসে-খেলে ম্যাচ জেতার কথা। কিন্তু ফিনিশরা তা সহজে হতে দেয়নি। রক্ষণাত্মক মেজাজে খেলে ৭৩ মিনিট পর্যন্ত বেলজিয়ানদের আটকে রেখে ড্রয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে লুকাকু-হেজার্ডরা ঠিকই একপর্যায়ে গোল পেলো। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে ফিনিশরা এলোমেলো!
দক্ষতার সবটুকু উজাড় করে দিয়ে কীভাবে ম্যাচ জিততে হয় তা বোধহয় লিওনেল মেসির জানা আছে। তাই হয়তো কোপা আমেরিকা মেসির জন্য আলাদা একটি মঞ্চ। গোল করো, গোল করাও, ম্যাচ জেতাও, দলকে এগিয়ে নাও, নিজে রেকর্ড গড়ো। মেসি যেন সে পথেই হাঁটছে। দেবদূতের মতোই খেলছেন এলএমটেন। কোপা আমেরিকার মঞ্চে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন মেসি। সঙ্গে নিজেও রেকর্ড গড়েছেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হক বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলায় শীঘ্রই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কার্যক্রম শুরু করতে উপজেলা পরিষদ কাজ করে যাচ্ছে। মোগলাবাজার হাই স্কুল খেলার মাঠে আমরা স্থায়ী সংস্কার কাজের ব্যবস্থা নেব যাতে সব সময় উপজেলার পক্ষ থেকে এই মাঠ রক্ষার্থে উন্নয়ন বরাদ্দ পায়। উপজেলার খেলাধুলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার সহ পরিষদ কাজ করে যাচ্ছে। খেলাধুলার প্রতি আমাদের আন্তরিকতা অব্যাহত থাকবে।
হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে এবারের ইউরো শুরু করেছিলো বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। অন্যদিকে ঘরের মাঠে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ০-১ গোলে হেরে শুরুটা মোটেই ভালো হয়নি জার্মানদের। শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ জিততেই হতো মুলারদের। মিউনিখে ঘরের মাঠে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের টিকিয়ে রাখলো জোয়াকিম লোর শিষ্যরা।
